Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সফল হবেই ইস্টবেঙ্গল', ভারত ছাড়ার আগে আবেগঘন পোস্ট কুয়াদ্রাতের

স্পেন উড়ে যাওয়ার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি নিজের ভালবাসা উজাড় করে দিলেন কুয়াদ্রাত।

'সফল হবেই ইস্টবেঙ্গল', ভারত ছাড়ার আগে আবেগঘন পোস্ট কুয়াদ্রাতের

ইস্টবেঙ্গল এফসি-র প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত

শেষ আপডেট: 4 October 2024 12:17

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। প্রথম তিনটে ম্যাচেই তারা হারের হ্যাটট্রিক করেছে। এই পরাজয়ের দায় মাথায় নিয়েই দায়িত্ব ছেড়েছেন লাল-হলুদ প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত।

স্পেন উড়ে যাওয়ার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি নিজের ভালবাসা উজাড় করে দিলেন কুয়াদ্রাত। একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, 'এত স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে আমি ধন্যবাদ জানাই। এমন মহান ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা, আমার কাছে সত্যিই একটা গর্বের বিষয়। এই ক্লাবের অপরিসীম ঐতিহ্য রয়েছে।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'পেশাদার ফুটবলাররা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। যে ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করছি, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়। একেবারে প্রথম দিন থেকে এই ক্লাবের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম। এই ক্লাবকে যে হাজার হাজার সমর্থক ভালোবাসেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। আশা করি, ভবিষ্যতে এই ফুটবল ক্লাব আরও সাফল্য অর্জন করবে।'

শেষকালে তিনি বললেন, 'লাল-হলুদ সমর্থকদের প্রতি অগাধ শ্রদ্ধা নিয়েই আমি এই দেশ ছাড়লাম। আমরা সকলে মিলে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা এককথায় অনির্বচনীয়। জয় ইস্টবেঙ্গল।'


```