Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফিফার বড় সিদ্ধান্ত, ২০৩১ মহিলা ফুটবল বিশ্বকাপে ৪৮ দল

এদিকে ২০২৭ সালে ব্রাজিলে হবে ফিফা মহিলা বিশ্বকাপ। সেখানে অবশ্য আগের মতোই ৩২টি দলই অংশ নেবে।

ফিফার বড় সিদ্ধান্ত, ২০৩১ মহিলা ফুটবল বিশ্বকাপে ৪৮ দল

জিয়ান্নি ইনফ্যান্তিনো

শেষ আপডেট: 10 May 2025 23:39

দ্য ওয়াল ব্যুরো: আলোচনাটা চলছিলই। এবার তাতে সিলমোহর পড়ল। মহিলা ফুটবলের ইতিহাসে এবার রচনা হতে চলেছে এক নতুন অধ্যায়।

ফিফা ঘোষণা করেছে, ২০৩১ মহিলা বিশ্বকাপ (2031 Female Football World Cup) থেকে বাড়ছে দলের সংখ্যা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে করা হবে ৪৮ (48 teams)।

ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফা কাউন্সিল (FIFA Council) সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০৩১ সালে যুক্তরাষ্ট্রে (USA) অনুষ্ঠিত হবে মহিলা বিশ্বকাপ। সেই বিশ্বকাপে প্রথমবারের মতো ১২টি গ্রুপে মোট ৪৮টি দল খেলবে। এই নতুন ফরম্যাটে ম্যাচের সংখ্যা বেড়ে ৬৪ থেকে হবে ১০৪। ম্যাচ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টুর্নামেন্টের সময়ও এক সপ্তাহ বাড়বে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো (Gianni Infantino) বলেছেন, “এই পরিবর্তনের ফলে আরও অনেক দেশ মহিলা ফুটবলের কাঠামো উন্নয়নে বিশ্বকাপ থেকে উপকৃত হতে পারবে। এটি মহিলা ফুটবলের বৈশ্বিক বিকাশের গতি ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” 

এদিকে ২০২৭ সালে ব্রাজিলে হবে ফিফা মহিলা বিশ্বকাপ। সেখানে অবশ্য আগের মতোই ৩২টি দলই অংশ নেবে। ২০১৯ সাল পর্যন্ত মাত্র ২৪ দল নিয়ে আয়োজিত হয়েছে মহিলাদের বিশ্বকাপ। ২০২৩ সালেই প্রথমবারের মতো ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হয় মহিলা বিশ্বকাপ।


```