Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘দলের জার্সিতে না নামলেও আজীবন রিয়ালের সমর্থক থাকব’, মাদ্রিদ ছেড়ে আবেগাপ্লুত লুকা মদ্রিচ

১৩ বছরের সম্পর্কের অবসান। রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছাড়তে চলেছেন মিডফিল্ডার লুকা মদ্রিচ (Luka Modric)। আগামিকাল ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে চলেছেন ক্রোয়েশিয়ার ফুটবলার।

‘দলের জার্সিতে না নামলেও আজীবন রিয়ালের সমর্থক থাকব’, মাদ্রিদ ছেড়ে আবেগাপ্লুত লুকা মদ্রিচ

লুকা মদ্রিচ

শেষ আপডেট: 23 May 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: ১৩ বছরের সম্পর্কের অবসান। রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছাড়তে চলেছেন মিডফিল্ডার লুকা মদ্রিচ (Luka Modric)। আগামিকাল ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে চলেছেন ক্রোয়েশিয়ার ফুটবলার।

২০১২ সালে লন্ডনের ক্লাব টটেনহ্যাম হটসপার (Tottenhum Hotspur) থেকে প্রায় ৪০ মিলিয়ন ডলারের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন মদ্রিচ। নতুন লিগ। তারকাখচিত দল। ধাতস্থ হতে সময় নেন। গোড়ায় সেভাবে পারফর্ম করতে পারেননি। সমর্থকদের একাংশ নাখুশ ছিলেন ক্লাবের এই সিদ্ধান্তে। বরাবর রিয়াল মাদ্রিদের মাঝমাঠ সুপারস্টারদের খেলতে দেখেছে। সেখানে লুকা মদ্রিচ, অন্তত সেই জমানায়, ছিলেন আনকোরা, অপরিচিত মুখ।

যে ম্যানেজার ক্রোয়েশিয়ানকে সই করান, তাঁর নাম জোসে মোরিনহো (Jose Mourinho)। সমর্থকদের তিনি ধৈর্য ধরার পরামর্শ দেন। জানান, উজ্জ্বল ভবিষ্যৎ ক্লাবের জন্য অপেক্ষা করে আছে।

ক্লাব শুনেছিল মোরিনহোর কথা। সমর্থকরাও। এই আস্থা ও বিশ্বাসের ফল: চারবার লা লিগা খেতাব, ছ’বার চ্যাম্পিয়নস ট্রফি এবং দুবার কোপা দেল রে জয়। রিয়ালের জার্সিতে মোট ২৮খানা ট্রফি জিতেছেন মদ্রিচ। নেমেছেন প্রায় ৫৯০ ম্যাচে। করেছেন ৪৩ গোল। সর্বাধিক ম্যাচ খেলা রিয়াল ফুটবলারদের তালিকায় ন’নম্বরে নাম লিখিয়েছেন। ব্যক্তিগত মাইলস্টোন? সেটাও হাসিল করেছেন। হাতে তুলেছেন ব্যালন ডি'অর। ২০১৮ সালে। সেই মরশুমে ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন মদ্রিচ। এর পাশাপাশি রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলেন। ফ্রান্সের কাছে দল পরাস্ত হলেও টুর্নামেন্টে মাঝমাঠে দাপট দেখান।

এভাবেই রিয়ালের কিংবদন্তিতে পরিণত হন লুকা মদ্রিচ। কখনও হেরে যাওয়া লড়াই জেতাতে, কখনও ক্ষীণ মার্জিন ধরে রেখে ফিনিশিং লাইন পেরোতে টিমের পরিত্রাতা হয়ে উঠেছেন। তাই আবেগঘন বিদায় বার্তায় লিখেছেন, ‘জীবনে সবকিছুর শুরু আর শেষ থাকে। শনিবার সান্তিয়াগো বের্নাবেউতে শেষ ম্যাচ খেলতে নামব। আমি ভারাক্রান্ত হৃদয়ে দল ছাড়ছি। যা ভরা থাকবে গর্ব, কৃতজ্ঞতা ও অবিস্মরণীয় মুহূর্তে। ক্লাব ওয়ার্ল্ড কাপের পর আর রিয়ালের জার্সিতে মাঠে নামব না। কিন্তু আজীবন মাদ্রিদ সমর্থক থাকব।‘ 


```