Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রাজিলকে হতাশ করলেন এনদ্রিক, নব্বই মিনিটে কোনও ছাপ ফেলতে পারলেন না বিষ্ময় বালক

ফুটবল রূপকথার দেশ ব্রাজিল। অথচ গত প্রায় কয়েক বছর ধরে এই দেশটাই যেন ফুটবল মানচিত্রে অস্তিত্বসংকটে।

ব্রাজিলকে হতাশ করলেন এনদ্রিক, নব্বই মিনিটে কোনও ছাপ ফেলতে পারলেন না বিষ্ময় বালক

হতাশ করলেন এনদ্রিকও।

শেষ আপডেট: 7 July 2024 11:36

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল রূপকথার দেশ ব্রাজিল। অথচ গত প্রায় কয়েক বছর ধরে এই দেশটাই যেন ফুটবল মানচিত্রে অস্তিত্ব সংকটে। যেন সেই ব্রাজিলকে চেনাই যাচ্ছে না। রবিবারও উদ্দেশ্যবিহীন ও এলোমেলো এই একাদশকে দেখে বারবার মনে হচ্ছিল—হলুদ সবুজে এই দল কি সত্যিই ব্রাজিল!

হতাশ করলেন এনদ্রিকও। তাঁর বয়স এখনও ১৮ হয়নি। ব্রাজিল তথা লাতিন আমেরিকার ফুটবলের ভবিষ্যৎ বলা হচ্ছে তাঁকে। পেলে, রোমারিও, রোনাল্ডো, রোনালডিনরহো, নেইমারের মতো ব্রাজিল যে রূপকথার নায়কদের উপহার দিয়েছে, বলা হচ্ছিল তার উত্তরসূরী হলেন এনদ্রিক। অথচ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অনুজ্জ্বল দেখাল তাঁকে। 

ব্রাজিলের জার্সি পরে এনদ্রিকের দশম ম্যাচ ছিল এটি। এর আগে গত ৯টি ম্যাচেই এনদ্রিক মাঠে নেমেছেন পরিবর্ত হিসেবে। সাকুল্যে খেলেছেন ১১৮ মিনিট। উরুগুয়ের বিরুদ্ধে ভিনিসিয়াস জুনিয়র নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারায় এনদ্রিককে প্রথম একাদশে খেলিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। কিন্তু গোটা ৯০ মিনিট খেলেও কোনও ছাপ ফেলতে পারলেন না এনদ্রিক।

এনদ্রিক এদিন মাঠে ছিলেন কি না, সেটাই যেন ঠাওর করা যাচ্ছিল না। এখনও পর্যন্ত দেশের হয়ে ৩ গোল করেছেন এনদ্রিক। কিন্তু উরুগুয়ে ম্যাচে মনে রেখে দেওয়ার মতো তাঁর কোনও মুভও দেখা গেল না।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে ছিটকে গেছে ব্রাজিল। এই হাইভোল্টেজ ম্যাচে এনদ্রিক যেন বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিলেন। খেললেন কিন্তু খেললেন না। গোলে মাত্র একটি শট নিতে পেরেছেন এনদ্রিক। আর সতীর্থদের একটি ঠিকঠাক পাস বাড়িয়েছেন।

রিয়াল মাদ্রিদের সঙ্গে পালমেইরাসের এই স্ট্রাইকার এরই মধ্যে চুক্তি করে ফেলেছেন। এ মাসের ২১ জুলাই তাঁর ১৮ পূর্ণ হবে। তার পর স্পেনের ক্লাবটির হয়ে খেলতে পারবেন। সেই যাত্রার আগে রবিবার এমন একটা ম্যাচ খেললেন এনদ্রিক যা হতাশ করল ব্রাজিল সমর্থকদের।

গোটা ম্যাচে মাত্র ২৪ বারই বল ছুঁতে করতে পেরেছেন এনদ্রিক। তার মধ্যে ১৫ বার বল হারিয়েছেন তিনি। উরুগুয়ের খেলোয়াড়েরা তাঁকে যে খুব ফাউল করেছেন তাও নয়। চুম্বকে এনদ্রিকের জন্য ভুলে যাওয়ার মতো একটা ম্যাচ কোপা কোয়ার্টার ফাইনাল।


```