Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

East Bengal vs Punjab FC : বেলাইন পঞ্জাব মেল, রূপকথার প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের

হাফটাইমে অস্কারের গুরুমন্ত্রই গোটা দলের চেহারা একেবারে বদলে দিল।

East Bengal vs Punjab FC : বেলাইন পঞ্জাব মেল, রূপকথার প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের

পিভি বিষ্ণু এবং হিজাজি মাহের

শেষ আপডেট: 17 December 2024 21:23

দ্য ওয়াল ব্যুরো : এভাবেও ফিরে আসা যায়। মঙ্গলবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই রূপকথার প্রত্যাবর্তন করেই দেখাল ইস্টবেঙ্গল এফসি। যে দলটা পঞ্জাবের বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে ছিল। কিন্তু, দ্বিতীয়ার্ধে নেমে তারা চারটে গোল করল। এমন দৃশ্য কলকাতা ফুটবলে শেষবার কবে-কোথায় দেখা গিয়েছে, তা নিয়ে বিতর্কের ঝড় উঠতেই পারে। ইস্টবেঙ্গল বুঝিয়ে দিল যে তারা বরাবরই খোঁচা খাওয়া বাঘ হয়ে ফিরে আসতে পারে। শেষপর্যন্ত ৪-২ গোলে তারা এই ম্যাচে জয়লাভ করে।

এই ম্যাচের প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল অস্কার ব্রুজোঁর দল। ২০ মিনিটে পঞ্জাবকে লিড এনে দিয়েছিলেন আসমির সুলজিচ। ৩৮ মিনিটে সেই ব্যবধান বাড়িয়েছিলেন এজিকুয়েল ভিদাল। প্রথম ৪৫ মিনিটে লাল-হলুদের এই পারফরম্যান্স দেখে অনেকেই বলতে শুরু করেছিলেন যে ইস্টবেঙ্গল হয়ত আরও একবার ব্যর্থতার সেই উপসংহারই লিখতে বসেছে।

কিন্তু, হাফটাইমে অস্কারের গুরুমন্ত্রই গোটা দলের চেহারা একেবারে বদলে দিল। ঝিমিয়ে পড়া একটা দল দ্বিতীয়ার্ধে যেন বাঘের মতো গর্জন করে উঠল। অস্কারের চাণক্য বুদ্ধি ছাড়া যে এটা একেবারেই সম্ভব নয়, তা বলাই বাহুল্য।

এরপর মাঠে নামতে না নামতেই জ্বলে উঠল মশাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটা গোল তারা শোধ করল। অনবদ্য একটি হেড করে লাল-হলুদের ব্যবধান কমালেন হিজাজি মাহের। ৫৩ মিনিটে পিভি বিষ্ণুর গোলে সমতা ফেরাল ইস্টবেঙ্গল। অবশেষে ৫৯ মিনিটে লিড নিল লাল-হলুদ ব্রিগেড। পঞ্জাব এফসি-র ফুটবলার  সুরেশ মেইতেইয়ের ভুলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

অবশেষে মশালবাহিনীর হয়ে ইনস্যুরেন্স গোলটি করলেন ডেভিড লালনসাঙ্গা। ম্যাচের ৬৬ মিনিটে ৪-২ গোলে তারা এগিয়ে যায়। বিষ্ণুর ক্রস থেকে তাঁর নিখুঁত হেড পঞ্জাবের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল।


```