Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্টবেঙ্গল যেন অশ্বমেধের ঘোড়া, সুপার সিক্সে ধামাকাদার শুরু মশালবাহিনীর

তবে এই ম্যাচের শুরুতে ইস্টবেঙ্গল কিছুটা হলেও ব্যাকফুটে ছিল।

ইস্টবেঙ্গল যেন অশ্বমেধের ঘোড়া, সুপার সিক্সে ধামাকাদার শুরু মশালবাহিনীর

কাস্টমসকে হেলায় হারাল ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 12 September 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ফুটবল লিগে অপরাজেয় গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কলকাতা কাস্টমসের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্যাচে জোড়া গোল করলেন পি ভি বিষ্ণু (৪৫+২ মিনিট এবং ৬১ মিনিট)। এছাড়া একটি করে গোল করলেন শ্যামল বেসরা (৪৫ মিনিট) এবং আদিল (৭৩ মিনিট)।

কলকাতা ফুটবল লিগে সুপার সিক্স পর্বের শুরুটা লাল-হলুদ ব্রিগেড যে বেশ জমকালো করল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে এই ম্যাচের শুরুতে ইস্টবেঙ্গল কিছুটা হলেও ব্যাকফুটে ছিল। ম্যাচের ২৭ মিনিটে কাস্টমসের রবি হাঁসদা ইস্টবেঙ্গলের তেকাঠিতে বলটা জড়িয়ে দেন। তবে প্রথমার্ধের শেষে কার্যত জ্বলে ওঠে মশালবাহিনী। শ্যামল এবং বিষ্ণু মাত্র ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে লিড এনে দেন।

৫১ মিনিটে আবারও গোল বিষ্ণুর। ইস্টবেঙ্গল ৩-১ গোলে এগিয়ে যায়। শেষপর্যন্ত কাস্টমসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আদিল। তবে এই ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে লাল-হলুদ ব্রিগেড। এই ব্যাপারটা বিনো জর্জ যে মাথায় রাখবেন, তা বলা যেতেই পারে। 

এবারের কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল ১২টি ম্যাচের মধ্যে ১১টিতে জয়লাভ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছিল। এবার খেতাব জিততে পারে কিনা, সেটাই আপাতত দেখার।


```