Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জাতীয় দলের খেলোয়াড় ফিরতেই স্বস্তিতে লাল-হলুদ শিবির 

সোমবার অনুশীলনের শুরুতেই বেশ খানিক্ষণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা গেছে ইস্টবেঙ্গলের হেড স্যার অস্কারকে। তারপরে খানিকক্ষণ শরীর চর্চা করে বল পায়ে অনুশীলনও করতে দেখা গেল লাল-হলুদ তারকাদের। 

জাতীয় দলের খেলোয়াড় ফিরতেই স্বস্তিতে লাল-হলুদ শিবির 

অনুশীলনে লাল-হলুদ বাহিনী

শেষ আপডেট: 26 November 2024 14:05

দ্য ওয়াল ব্যুরো: এই মরশুমে আইএসএলে এখনও জয়ের মুখ দেখতে পারেনি। গত ম্যাচে মহামেডানের সঙ্গে ড্র করে আইএসএলের প্রথম পয়েন্ট নিয়ে ঘরে তোলে লাল-হলুদ শিবির। সোমবার ইস্টবেঙ্গল মাঠে জ্যাকসন সিং, আনোয়ার আলি এবং হিজাজিকে অনুশীলনে যোগ দেন। 

সোমবার অনুশীলনের শুরুতেই বেশ খানিক্ষণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা গেছে ইস্টবেঙ্গলের হেড স্যার অস্কারকে। তারপরে খানিকক্ষণ শরীর চর্চা করে বল পায়ে অনুশীলনও করতে দেখা গেল লাল-হলুদ তারকাদের। 

ইস্টবেঙ্গল শিবিরে সুখের খবর এই যে হেক্টর ইউস্তেকে দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করতে দেখা গেছে। বল পায়ে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন তিনি। জ্যাকসন সিং, আনোয়ার আলি এবং হিজাজি হালকা অনুশীলন করে গা ঘামালেন।

বলা যেতেই পারে শুক্রবারের আগে আরও অনেকটা ফিট হয়ে নর্থইস্ট ম্যাচে দেখা যেতে পারে হেক্টর ইউস্তেকে। গত ম্যাচে নন্দকুমার এবং নওরেম মহেশ লাল কার্ড থাকায় কিছুটা চাপের মুখে থাকতে হতে পারে অস্কারের ছেলেদের। শুক্রবার তাঁদের ছাড়া কীভাবে দল সাজান তিনি এখন সেটাই দেখার।


```