Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন বিদেশি আসছেন ইস্টবেঙ্গলে? কথাবার্তা পাকা অস্কারের সঙ্গে

নিজামদের হারিয়ে বছরের শেষটা স্মরণীয় করতে চায় লাল-হলুদ ব্রিগেড

নতুন বিদেশি আসছেন ইস্টবেঙ্গলে? কথাবার্তা পাকা অস্কারের সঙ্গে

শনিবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 28 December 2024 06:09

দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত কামব্যাক করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁর কোচিংয়ে তারা অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে। আপাতত লক্ষ্য সুপার সিক্স। লাল-হলুদ সমর্থকদের আশা, তাদের প্রিয় দল এই টার্গেট অর্জন করতে পারবে।

ইতিমধ্য়ে শোনা যাচ্ছে, কলকাতা ডার্বির আগে ইস্টবেঙ্গল ক্লাবে নাকি নতুন একজন বিদেশি যোগ দিতে চলেছে। নাম অ্যাশলে কফে। এই ব্রিটিশ ফুটবলার নাকি ফিনল্যান্ডের ফুটবল লিগে খেলেছেন। যদিও এখনও পর্যন্ত ক্লাবের সঙ্গে কোনও চূড়ান্ত কথাবার্তা হয়নি।

৩১ বছর বয়সি এই ফুটবল ফিনিশ লিগে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। সূত্রের খবর, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে নাকি একপ্রস্থ কথাবার্তা এগিয়েছে। এই আলোচনা আদৌ ফলপ্রসূ হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে মশালবাহিনী।

প্রসঙ্গত, ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন মাদিহ তালাল। জানা গিয়েছে, এই চোটের কারণেই চলতি আইএসএল মরশুমে তিনি আর খেলতে পারবেন না। তবে অস্কার আশ্বস্ত করেছেন, খুব তাড়াতাড়ি তালালের পরিবর্ত ফুটবলারের নাম ঘোষণা করা হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। চোটের কারণে দলে থাকতে পারবেন না মহম্মদ রাকিপ। কার্ড সমস্যা রয়েছে হেক্টর ইউস্তেরও। এই ম্যাচ থেকে লাল-হলুদ ব্রিগেড ৩ পয়েন্ট নিয়েই বছর শেষ করতে চাইবে। ইতিপূর্বে মোহনবাগান এবং মহমেডান বছরের শেষ ম্য়াচে জয়লাভ করেছে। ইস্টবেঙ্গলও সেই খাতায় নাম লেখাতে পারে কি না, এখন সেটাই দেখার।


```