Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শ্রীনিধিকে চার গোল দিয়ে আইএফএ শিল্ডে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

মশাল ব্রিগেডের পক্ষে গোল করেছেন জয় গুপ্তা, সল ক্রেসপো, হামিদ আহাদাদ ও জিকসন সিং।

শ্রীনিধিকে চার গোল দিয়ে আইএফএ শিল্ডে অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 8 October 2025 18:04

দ্য ওয়াল বাংলাবড় জয় দিয়েই আইএফএ শিল্ড (IFA Shield) অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)বুধবার কল্যাণী স্টেডিয়ামে লাল-হলুদ ব্রিগেড হেলায় উড়িয়ে দিয়েছে আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান এফসিকে (Sreenidi Deccan FC)লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব এদিন জিতেছে ৪-০ গোলে। মশাল ব্রিগেডের পক্ষে গোল করেছেন জয় গুপ্তা, সল ক্রেসপো, হামিদ আহাদাদ ও জিকসন সিং।

মঙ্গলবারই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ বলেছিলেন, প্রতিটি টুর্নামেন্টকেই তাঁরা সমান গুরুত্ব দিয়ে দেখছেন। এদিন কল্যাণীতেও তার প্রতিফলন দেখা গেল। ধারে ও ভারে শ্রীনিধি অনেকটাই পিছিয়ে ইস্টবেঙ্গলের থেকে। তবে প্রতিপক্ষকে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড।

কল্যাণী স্টেডিয়াম মানেই ইস্টবেঙ্গলের কাছে পয়া মাঠ। কলকাতা লিগের ডার্বিতে এই মাঠেই মোহনবাগানকে হারিয়েছিল পদ্মা পাড়ের ক্লাব। তাই ইস্টবেঙ্গলের সমর্থনে আকাশের মুখ ভার ও ঝিরঝিরে বৃষ্টির মধ্যেও প্রচুর দর্শক সমাগম হয়েছিল কল্যাণী স্টেডিয়ামে। 

ইস্টবেঙ্গল চার বিদেশি নিয়ে নামলেও, শ্রীনিধি পুরোপুরি দেশীয় দল। প্রথম থেকেই আক্রমণের স্টিম রোলার চালাতে শুরু করেন ক্রসপো, হামিদরা। ২১ মিনিটে ফ্রিকিক থেকে নেওয়া মিগুয়েলের শট শ্রীনিধির গোলরক্ষক বাঁচিয়ে দিলেও ফিরতি বলকে জালে জড়িয়ে লাল-হলুদকে ১-০ গোলে এগিয়ে দেন জয় গুপ্ত। ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথমবার নেমেই গোল পেলেন এই ডিফেন্ডার।

৩৮ মিনিটে লাল-হলুদের ব্যবধান দ্বিগুণ করেন সল ক্রেসপো। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায় মশাল বাহিনী। ৪৮ মিনিটে গোল করেন হামিদ আহাদাদ। ৫২ মিনিটে আরও একটি গোল করে শ্রীনিধির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জিকসন সিং। ৪-০ গোলে জিতেই ১২৫তম আইএফএ শিল্ডে যাত্রা শুরু করল ব্রুজোর ছাত্ররা। 


```