Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইস্টবেঙ্গলকে হারাতে 'বিশেষ টোটকা', লাল-হলুদের বিরুদ্ধে জিততে মরিয়া মহমেডান

২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে।

ইস্টবেঙ্গলকে হারাতে 'বিশেষ টোটকা', লাল-হলুদের বিরুদ্ধে জিততে মরিয়া মহমেডান

মহমেডান স্পোর্টিং ক্লাবের কোচ আন্দ্রে চেরনিশভ

শেষ আপডেট: 9 November 2024 16:32

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। এই ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। এই ম্যাচে যে কোনও মূল্যে জয়ের সরণীতে ফিরতে চায় মহমেডান স্পোর্টিং ক্লাব।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সাদা-কালো ব্রিগেডের কোচ আন্দ্রে চেরনিশভ বললেন, 'আমাদের দলে বেশ কয়েকটি সমস্যা ছিল। রক্ষণের পাশাপাশি আমাদের আক্রমণভাগও ছিল যথেষ্ট দুর্বল। কিন্তু, গত কয়েকদিনে সেই সমস্যা সমাধানের জন্য আমরা অনেকটাই সময় পেয়েছি। আশা করছি, প্রতিপক্ষকে আমরা চাপে রাখতে পারব।'

মহমেডান স্পোর্টিং ক্লাবের কোচ মনে করেন, যদি প্রতিপক্ষকে চাপে রাখতে না পারা যায়, তাহলে দলের ডিফেন্সকেই সমস্যার মুখে পড়তে হবে। গত তিন ম্যাচে ব্ল্যাক প্যান্থার্সরা মোট ৯ গোল হজম করেছে। কিন্তু, তা সত্ত্বেও শনিবারের ম্যাচে তাঁর দল যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করবে বলেই আশাবাদী তিনি।

এই রাশিয়ান কোচ বললেন, 'এই ম্যাচটা জিততে গত কয়েকদিনে আমরা প্রচুর পরিশ্রম করেছি। খেলার স্টাইলেও পরিবর্তন আনার চেষ্টা করেছি। আশা করব, এই ম্যাচে দলের ফুটবলাররা ভাল পারফরম্যান্স করতে পারবে। ওরা নিজেরাও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে চায়। আশা করব, দুটো দলই এই ম্যাচে ভাল ফুটবল উপহার দেবে।'


```