Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ফিরব আবার রাজার মতো', গোয়ার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার লাল-হলুদের

গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল যদি জিততে পারে, তাহলে সমর্থকদের কাছে এর থেকে বড় সুখবর আর কিছু হতে পারে না।

'ফিরব আবার রাজার মতো', গোয়ার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার লাল-হলুদের

গোয়ার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ইস্টবেঙ্গলের

শেষ আপডেট: 26 September 2024 22:37

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল ফুটবল দলের সময়টা আপাতত ভাল যাচ্ছে না। চলতি আইএসএল টুর্নামেন্টের প্রথম দুটো ম্যাচেই তারা পরাস্ত হয়েছে। পয়েন্ট টেবিলেও তারা ১২ নম্বরে দাঁড়িয়ে আসে। দলের প্রাক্তনী এবং সমর্থকরা কোচ কার্লেস কুয়াদ্রাতের কৌশল নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড।

তবে এই ম্যাচে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর শেষে লেখা রয়েছে, 'ফিরব আবার রাজার মতো।' গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল যদি জিততে পারে, তাহলে সমর্থকদের কাছে এর থেকে বড় সুখবর আর কিছু হতে পারে না। আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ফুটবল দল কখনই নজর কাড়তে পারেনি। সমর্থকদের আশা, এই মরশুমে দিমিত্রি দিয়ামান্তাকোস এবং মাদিহ তালাল জুটি হয়ত ভাগ্যের চাকা ঘোরাতে পারবে। কিন্তু, এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত দেখতে পাওয়া যায়নি।

দেখে নিন সেই ভিডিও -

চলতি মরশুমে এই প্রথমবার ইস্টবেঙ্গল ফুটবল দল ঘরের মাঠে খেলতে নামছে। ফলে সমর্থকদের থেকে তারা যে আলাদা অ্যাডভান্টেজ পাবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই মরশুমের প্রথম দুটো ম্যাচই অ্যাওয়ে ছিল ইস্টবেঙ্গলের। 

প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ০-১ ব্যবধানে হারার পর, দ্বিতীয় ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধেও ১-২ গোলে হারতে হয়েছে। চলতি দশকের শুরুতে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগের খাতায় নাম লিখিয়েছিল। কিন্তু, প্রতিবারই হতশ্রী পারফরম্যান্সের কারণে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে টিম ম্যানেজমেন্টের কাছে অন্তত একটা ভালো মরশুম আশা করতেই পারেন সমর্থকরা।

তবে আগামী ম্য়াচে ইস্টবেঙ্গলের কাজ অতটাও সহজ হবে না। কারণ এফসি গোয়া ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী দল। এই টুর্নামেন্টে তারা শেষ আটটা ম্যাচের মধ্যে পাঁচটাতেই জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল যদি জিততে পারে, তাহলে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।

পাশাপাশি এই ম্যাচটা গোয়ার কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা জামশেদপুরের বিরুদ্ধে হেরে গিয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল করে কোনওক্রমে ১-১ ব্যবধানে ম্যাচটা ড্র করে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা তিনটে পয়েন্ট নিজেদের ঘরে তুলতে চাইবে। লড়াই যে একেবারে হাড্ডাহাড্ডি হবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।


```