Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আনোয়ারকে দলে নিয়েও লাভ হল না, টানা দ্বিতীয় ম্যাচে হার ইস্টবেঙ্গলের

অ্যাওয়ে ম্যাচ হওয়ার কারণে ইস্টবেঙ্গলের উপর এমনিতেই চাপ বেশি ছিল।

আনোয়ারকে দলে নিয়েও লাভ হল না, টানা দ্বিতীয় ম্যাচে হার ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের জার্সিতে আনোয়ার আলি

শেষ আপডেট: 22 September 2024 22:10

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে ফের পুরনো রোগের শিকার হল ইস্টবেঙ্গল এফসি। রবিবার (২২ সেপ্টেম্বর) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্যাচে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারল না কার্লেস কুয়াদ্রাতের দল। শেষপর্যন্ত ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারতে হয়েছে। দলের এই পারফরম্যান্স দেখার পর সমর্থকরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন।

অ্যাওয়ে ম্যাচ হওয়ার কারণে ইস্টবেঙ্গলের উপর এমনিতেই চাপ বেশি ছিল। সেই চাপের মুখেই শেষপর্যন্ত নতিস্বীকার করল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে। ৫৯ মিনিটে দলকে লিড দেন বিষ্ণু। বক্সের মধ্যে দিয়ামান্তাকোসের বাড়ানো বলে গোল করেন তিনি। ১-০ গোলে এগোতেই সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ৬২ মিনিটে ইস্টবেঙ্গলের কাছে গোল করার আরও একটা সুযোগ এলেও বক্সের বাইরে থেকে দিয়ামান্তাকোস ঠিকঠাক শট নিতে পারেননি। অনেকটা বাইরে দিয়েই বল বেরিয়ে যায়।

এরপর কেরালা ব্লাস্টার্সের রণংদেহি মূর্তি দেখতে পাওয়া যায়। ৬২ মিনিটে লেফট ফ্ল্যাঙ্ক থেকে বল সংগ্রহ করেন সাদাউই। তিনি অসাধারণ একটি গোল করে সমতা ফেরান। তবে ৮৮ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করলেন পেপরাহ। আনোয়ার আলির ভুলেই পেনাল্টি বক্সের মধ্যে বলটা পেয়েছিলেন কাওয়ামি পেপরাহ। এরপর তিনি শট মারেন এবং গোল করেন। ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা কার্যত অবিচল থেকে যায়। ৯০+১ মিনিটে সাদাউই আরও একটি গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু, সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গলের সম্মান কিছুটা হলেও বাঁচল। তবে ২-১ গোলে হারার পর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে লাল-হলুদ ব্রিগেডকে যে একরাশ হতাশা নিয়ে ফিরতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।


```