Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নিভল মশাল, থামল জয়যাত্রা! ওড়িশার কাছে হেরে চিন্তায় ইস্টবেঙ্গল

অবশেষে লাল-হলুদের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন প্রাক্তন মোহনবাগানি হুগো বুমোস।

নিভল মশাল, থামল জয়যাত্রা! ওড়িশার কাছে হেরে চিন্তায় ইস্টবেঙ্গল

ওড়িশার বিরুদ্ধে হেরে গেল ইস্টবেঙ্গল এফসি

শেষ আপডেট: 12 December 2024 21:30

দ্য ওয়াল ব্যুরো : অবশেষে থামল ইস্টবেঙ্গলের বিজয়রথ। চেন্নাইন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড দলের বিরুদ্ধে জয়লাভ করলেও, ওড়িশা এফসি-র বিরুদ্ধে শেষপর্যন্ত পরাস্ত হল ইস্টবেঙ্গল। ম্যাচের ফলাফল ২-১। ওড়িশার হয়ে একটি করে গোল করলেন জেরি মাওয়িমিংথাঙ্গা এবং হুগো বুমোস। আর ইস্টবেঙ্গলের হয়ে একটাই গোল করলেন লাল চুনুঙ্গা। প্রসঙ্গত, এই রসগোল্লার ডার্বিতে কিন্তু আটকে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টও। যদিও তারা ড্র করে। তবে এই হারের পর সুপার সিক্সে ওঠার রাস্তা ইস্টবেঙ্গলের সামনে অনেকটাই কঠিন হয়ে গেল।

যাইহোক, এই ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্বলে উঠেছিল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ৫২ মিনিটে প্রথম গোল করলেন লাল চুনুঙ্গা। বক্সের একেবারে মাঝামাঝি জায়গা থেকে গোলের একেবারে মাঝামাঝি পজিশনে ডান পায়ে একটি জোরাল শট হাঁকালেন তিনি। আর সেইসঙ্গে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

তবে লাল-হলুদের কপালে এই সুখ অবশ্য খুব বেশিক্ষণ টিকল না। ৫৪ মিনিটে সমতা ফেরাল ওড়িশা এফসি। ইশাক ভানলালরুয়াতফেলার বাড়ানো বল জেরির পায়ে এসেছিল। বক্সের একেবারে ডান প্রান্ত থেকে তিনি গোল পোস্টের টপ রাইট কর্নার লক্ষ্য করে শট মারেন। প্রভসুখন গিলের অবশ্য কিছুই করার ছিল না।

অবশেষে লাল-হলুদের কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন প্রাক্তন মোহনবাগানি হুগো বুমোস। ৮০ মিনিটে দলকে এগিয়ে দিলেন তিনি। বলটা বাড়িয়ে ছিলেন দিয়েগো মরিশিও। এরপর বক্সের মাঝখান থেকে বুমোসের বাঁ-পায়ের জোরাল শট টপ রাইট কর্নার দিয়ে ইস্টবেঙ্গলের জালে হামলা করে।

তবে ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের জিকসন সিং। ওড়িশার ফুটবলার দিয়েগো মরিশিওকে খারাপ ট্যাকল করার জন্য জিকসনকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হল। যদিও এই কার্ড কতটা যুক্তিগ্রাহ্য ছিল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সুতরাং দ্বিতীয়ার্ধ তো বটেই, প্রথমার্ধেও প্রায় ৬ মিনিট ইস্টবেঙ্গলকে ১০ জন মিলিয়ে লড়াই করতে হয়েছে।


```