Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'তর সইছে না...', নর্থ-ইস্ট লড়াইয়ের আগে হুঙ্কার ইস্টবেঙ্গলের

আইএসএল টুর্নামেন্টে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা ৯ জনের দল নিয়ে গোলশূন্য ড্র করে।

'তর সইছে না...', নর্থ-ইস্ট লড়াইয়ের আগে হুঙ্কার ইস্টবেঙ্গলের

পরবর্তী ম্য়াচের জন্য প্রস্তুত ইস্টবেঙ্গল এফসি

শেষ আপডেট: 19 November 2024 18:30

দ্য ওয়াল ব্যুরো : ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের পালে ক্রমশ হাওয়া লাগতে শুরু করেছে। অস্কার ব্রুজোঁ এই দলের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই পুরনো খোলনলচে একেবারে বদলে গিয়েছে। এবার সামনে হাইল্যান্ডার্স চ্যালেঞ্জ। আগামী ২৯ নভেম্বর নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি'র বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় কার্যত হুঙ্কার দিল লাল-হলুদ ব্রিগেড।

মঙ্গলবার ইস্টবেঙ্গল এফসি-র অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে দলের খেলোয়াড়দের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, 'ঘরের মাঠে তারকাখচিত রাতের অপেক্ষা আর করতে পারছি না। ২৯ নভেম্বর। হাইল্যান্ডার্সের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত।' এই পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বইতে শুরু করেছে কমেন্টের বন্যাও।

২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টের শুরুটা ইস্টবেঙ্গল খুব একটা ভাল করতে পারেনি। প্রথম ৬ ম্যাচে তারা হারের ডবল হ্যাটট্রিক করেছিল। ইতিমধ্যে দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতও দায়িত্ব ছেড়ে দেন। একটা সময় দলের সমর্থকরাও চরম হতাশায় ভেঙে পড়েন। 

এরপর অস্কার ব্রুজোঁর হাতে লাল-হলুদ ম্য়ানেজমেন্ট দায়িত্ব তুলে দেয়। আর সেইসঙ্গে ইস্টবেঙ্গল দলের শরীরী ভাষাও কার্যত ম্যাজিকের মতো বদলে যায়। যে দলটা টানা ৬ ম্যাচে পরাস্ত হয়েছে, তারাই এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে। এমনকী, আইএসএল টুর্নামেন্টেও মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা ৯ জনের দল নিয়ে গোলশূন্য ড্র করে। এবার হাইল্যান্ডার্স 'চড়াই' তারা ডিঙোতে পারে কি না, সেটাই আপাতত দেখার।


```