Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'লড়াই করব...', বসুন্ধরার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার অস্কারের

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জিততে পারলেই, মশালবাহিনীর কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত হয়ে যাবে।

'লড়াই করব...', বসুন্ধরার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার অস্কারের

লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ

শেষ আপডেট: 29 October 2024 17:39

দ্য ওয়াল ব্যুরো: এবারের আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। সেই তুলনায় চলতি এএফসি চ্যালেঞ্জ লিগে তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছে। প্রথম ম্য়াচেই তারা ভূটানের ফুটবল ক্লাব পারো এফসি-র বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে। পাশাপাশি, টানা ৮ ম্যাচে হারের পর এক পয়েন্ট তারা পকেটে পুরতে পেরেছে।

এই একটা পয়েন্টই ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়াচ্ছে, তা বলা যেতে পারে। অন্তত দলের হেড কোচ অস্কার ব্রুজোঁর কথায় সেই হুঙ্কারই শুনতে পাওয়া গেল। 

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে অস্কার বললেন, 'এই দলটা আপাতত কোন পরিস্থিতির মধ্যে রয়েছে, সেটা আমরা সকলেই খুব ভাল করে জানি। প্রতিদিন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। দলের প্রত্যেক ফুটবলারকে উৎসাহিত করারও চেষ্টা করছি। তবে বসুন্ধরার বিরুদ্ধে আমরা কেমন পারফরম্যান্স করব, তার উপরই ভাগ্য নির্ভর করবে। তবে আমরা অবশ্যই লড়াই করব।'

আপাতত এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল টার্গেট করছেন লাল-হলুদ কোচ। প্রসঙ্গত, চ্যালেঞ্জ লিগে পাঁচটি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। তিনটি সেরা দ্বিতীয় স্থানাধিকারী দলও কোয়ার্টার ফাইনালে যাবে। এই পরিস্থিতিতে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জিততে পারলেই, মশালবাহিনীর কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত হয়ে যাবে। ইস্টবেঙ্গল সেই অসাধ্যসাধন কি করতে পারবে? সেদিকেই আপাতত লাল-হলুদ সমর্থকরা তাকিয়ে রয়েছেন।


```