Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক মিনিটের মধ্যেই জোড়া লাল কার্ড! রেফারিং নিয়ে 'বিস্ফোরক' শৌভিক

এই জোড়া হলুদ কার্ড দেখার পর লাল-হলুদ সমর্থকরা যারপরনাই রেগে যায়।

এক মিনিটের মধ্যেই জোড়া লাল কার্ড! রেফারিং নিয়ে 'বিস্ফোরক' শৌভিক

ইস্টবেঙ্গলের ফুটবলার শৌভিক চক্রবর্তী

শেষ আপডেট: 10 November 2024 16:58

দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক মিনিটের মধ্যেই জোড়া লাল কার্ড! এমন নজির কলকাতা ময়দানে কেউ কস্মিনকালেও দেখেছেন কি না, তা নিয়ে বিতর্ক উঠতেই পারে। শনিবার (৯ নভেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এমনই নজিরবিহীন দৃশ্যের সাক্ষী রইলেন বাংলার ফুটবল সমর্থকরা।

শনিবাসরীয় মিনি ডার্বি পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি হরিশ কুণ্ডু। তিনি ইস্টবেঙ্গলের নন্দকুমার শেখর এবং নাওরেম মহেশকে লাল কার্ড দেখিয়েছিলেন। প্রথম আধঘণ্টার মধ্যেই ১১ থেকে ৯ জনের দলে নেমে আসে ইস্টবেঙ্গল। এরপর গোটা ম্যাচ জুড়ে তারা যেভাবে লড়াই চালাল, তা দেখে সকলেই প্রশংসা করেছে। এই ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে ঠিকই, কিন্তু লাল-হলুদ ব্রিগেডের যে নৈতিক জয় হয়েছে, তা বলা যেতেই পারে।

যাইহোক, এই জোড়া হলুদ কার্ড দেখার পর লাল-হলুদ সমর্থকরা যারপরনাই রেগে যায়। এমনকী, ম্যাচ রেফারির বিরুদ্ধে তাঁরা পক্ষপাতিত্বের অভিযোগও নিয়ে আসেন। ম্যাচের শেষে ইস্টবেঙ্গল ফুটবলার শৌভিক চক্রবর্তীকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি বললেন, 'রিপ্লে না দেখলে কিছুই বলতে পারব না। তবে এটা খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এতক্ষণ ধরে ন'জন মিলে লড়াই চালানো, যথেষ্ট কঠিন ব্যাপার। তবে শেষপর্যন্ত আমরা সেটাই করে দেখিয়েছি।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'রেফারিকে নিয়ে কিছু বলা, আমাদের মুখে একেবারেই শোভা পায় না। তবে এটুকু বলতে পারি যে এটা খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এতক্ষণ ধরে এগারোজনের বিরুদ্ধে ৯ জন মিলে খেলা খুব চাপের। এই ড্র অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আশা করছি, পরের ম্যাচে আমরা আরও ভাল পারফরম্যান্স করতে পারব।' 


```