Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অনুশীলনে দেখা নেই দিয়ামান্তাকোসের, গোয়া ম্যাচের আগে চাপ বাড়ল ইস্টবেঙ্গলের?

গত মরশুমে কেরালা ব্লাস্টার্স দলে দিয়ামান্তাকোসের যে আগুন ফর্ম দেখতে পাওয়া গিয়েছিল, এবার সেই পারফরম্যান্সের ছিটেফোঁটা দেখতে পাওয়া যায়নি।

অনুশীলনে দেখা নেই দিয়ামান্তাকোসের, গোয়া ম্যাচের আগে চাপ বাড়ল ইস্টবেঙ্গলের?

ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস

শেষ আপডেট: 25 September 2024 19:06

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা একেবারে ভাল করতে পারেনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। প্রথম দুটো ম্যাচে তারা যথাক্রমে বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরে গিয়েছে। এই জোড়া পরাজয়ের কারণে ইস্টবেঙ্গলের রণনীতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যে বুধবার (২৫ সেপ্টেম্বর) অনুশীলনে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। আগামী ম্যাচে গোয়া এফসি'র বিরুদ্ধে যে কোনও মূল্যে জয় ছিনিয়ে আনতেই হবে। কিন্তু, অনুশীলনে দেখা গেল না দলের তারকা ফুটবলার দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে।

প্রসঙ্গত, মঙ্গলবার একটি ঐচ্ছিক অনুশীলনের আয়োজন করেছিলেন ইস্টবেঙ্গল ফুটবল দলের কোচ কার্লেস কুয়াদ্রাত। সেই অনুশীলনেও আসতে পারেননি এই গ্রিক ফুটবলার। সূত্রের খবর, আপাতত জ্বরে ভুগছেন দিয়ামান্তাকোস। তবে শোনা গিয়েছিল যে বুধবার তিনি ঠিক অনুশীলনে নামবেন। কিন্তু, এদিনও তাঁর অনুপস্থিতি লাল-হলুদ সমর্থকদের চিন্তার পারদ বাড়াতে শুরু করেছে। যদিও ইস্টবেঙ্গলের বাকি ফুটবলাররা নিয়মিত অনুশীলন করেছেন।

গত মরশুমে কেরালা ব্লাস্টার্স দলে দিয়ামান্তাকোসের যে আগুন ফর্ম দেখতে পাওয়া গিয়েছিল, এবার সেই পারফরম্যান্সের ছিটেফোঁটা দেখতে পাওয়া যায়নি। তবে কার্লেস কুয়াদ্রাত মনে করছেন, দলের মধ্যে এখনও বোঝাপড়ার যথেষ্ট অভাব রয়েছে। কত তাড়াতাড়ি তাঁর দল কামব্যাক করতে পারে এবং চলতি টুর্নামেন্টে প্রথম জয়লাভ করতে পারে, সেটাই আপাতত দেখার।


```