Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, তাও ভরেনি মন! কী বললেন কোচ অস্কার?

সাম্প্রতিককালে ইস্টবেঙ্গল ফুটবল দলকে যথেষ্ট ডামাডোলের মধ্যে দিয়ে এগোতে হয়েছে।

দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, তাও ভরেনি মন! কী বললেন কোচ অস্কার?

ইস্টবেঙ্গলের জয় নিয়ে উচ্ছ্বাসে ভাসতে নারাজ অস্কার

শেষ আপডেট: 29 October 2024 23:56

প্রীতি সাহা, ভূটান

গত আট ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছিল ইস্টবেঙ্গল এফসি। অবশেষে নবম ম্য়াচে এসেছে জয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। এই ম্য়াচে তারা ৪-০ গোলে জয়লাভ করেছে। একটি করে গোল করেছেন দিমি দিয়ামান্তাকোস, শৌভিক চক্রবর্তী, নন্দকুমার এবং আনোয়ার আলি। পাশাপাশি ইস্টবেঙ্গলের ঝুলিতেও এসেছে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু, এই জয়ের পরও দলের পারফরম্য়ান্স নিয়ে সন্তুষ্ট হতে পারলেন না হেড কোচ অস্কার ব্রুজোঁ। ম্য়াচের শেষে সাংবাদিক বৈঠকে এসে কারণটাও খোলসা করলেন তিনি।

অস্কার বললেন, 'দলের এই জয়ে আমি অত্যন্ত খুশি। ম্য়াচের শেষে ফুটবলারদেরও সেকথা বলে এসেছি আমি। কিন্তু, দলের সামগ্রিক পারফরম্যান্সে আমি একেবারে সন্তুষ্ট হতে পারিনি। আসলে ৯০ মিনিট আমরা টানা লড়াই চালিয়ে যেতে পারিনি। আর যতক্ষণ না আমার দলের ফুটবলাররা সেই পারফরম্য়ান্স করতে পারছে, ততদিন আমি সন্তুষ্ট হতে পারব না।'

প্রসঙ্গত, বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মঙ্গলবার ইস্টবেঙ্গল এফসি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। কিন্তু, চারটে গোলই লাল-হলুদ ফুটবলাররা ম্যাচের প্রথমার্ধে করেছে। প্রথম মিনিটে গোল করেন দিয়ামান্তাকোস। ২০ মিনিটে ব্যবধান বাড়ালেন শৌভিক চক্রবর্তী। ২৬ মিনিটে ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটি করলেন নন্দকুমার। অবশেষে ৩৩ মিনিটে বসুন্ধরার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আনোয়ার আলি। কিন্তু, ম্যাচের দ্বিতীয়ার্ধে লাল-হলুদ ফুটবলাররা কোনও গোল করতে পারেনি। আর এই পারফরম্যান্স দেখেই কিছুটা অসন্তুষ্ট হলেন কোচ অস্কার।

তিনি আরও বললেন, 'আমি এই টুর্নামেন্টে খেলতে নামার আগে বেশি সময় হাতে পাইনি। খুব বেশি হলে তিনটে প্র্যাকটিস সেশন করতে পেরেছি। তারমধ্যে তো চোট সারিয়ে ফিটনেস ফেরাতেই সিংহভাগ সময় চলে গিয়েছে। তারপর তো বাকি ছবিটা আপনাদের কাছে পরিষ্কার।'

সাম্প্রতিককালে ইস্টবেঙ্গল ফুটবল দলকে যথেষ্ট ডামাডোলের মধ্যে দিয়ে এগোতে হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে প্রথম তিনটে ম্যাচে হারের হ্যাটট্রিকের পর আচমকাই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন প্রাক্তন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। কার্লেসের এই সিদ্ধান্ত লাল-হলুদ ম্য়ানেজমেন্টকে গভীর জলে ঠেলে দিয়েছিল। সেই জায়গা থেকে এই দলের দায়িত্ব নিতে রাজি হন অস্কার। আইএসএল টুর্নামেন্টে সাফল্যের মুখ তিনি এখনও দেখতে না পেলেও, এএফসি চ্যালেঞ্জ লিগে ইতিমধ্যে তাঁর দল কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। প্রথম ম্য়াচে পারো এফসি-র বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পর বাংলাদেশের ফুটবল ক্লাবকে তারা ৪-০ গোলে হারিয়েছে। সেইসঙ্গে এ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মশালবাহিনী। এই জয়ের ধারাবাহিকতা আদৌ ইস্টবেঙ্গল ধরে রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার।


```