.jpg)
ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোঁ
শেষ আপডেট: 28 November 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো : চলতি আইএসএল পয়েন্ট তালিকায় আপাতত সকলের নীচে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। চলতি মরশুমে এখনও পর্যন্ত তারা একটাও ম্য়াচ জিততে পারেনি। এই পরিস্থিতিতে লিগের অষ্টম ম্য়াচে তারা নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে। শুক্রবার (২৯ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হবে।
এই মরশুমের প্রথম ৬ ম্য়াচে টানা পরাস্ত হয়েছে লাল-হলুদ ব্রিগেড। গত ৯ নভেম্বর তারা মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল। মিনি ডার্বিতে ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করে। এবার তারা জয় ছাড়া আর কিছু ভাবছে না। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ তিন পয়েন্ট যে কোনও মূল্যে তুলে আনতে চান।
অন্যদিকে, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি এই মরশুমে বেশ ভাল পারফরম্য়ান্স করছে। বর্তমানে ৯ ম্য়াচে তারা ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এরমধ্যে চারটে ম্য়াচে তারা জয়লাভ করেছে। আর তিনটে ম্যাচে হেরে গিয়েছে।
তারা ২১ গোল দিয়েছে। আর হজম করেছে ১৫ গোল। গত পাঁচটি ম্য়াচের মধ্যে তারা মাত্র একটাই হেরেছে। এই তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদের আশা, ইস্টবেঙ্গলকে হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে দুরত্ব অনেকটাই কমাতে পারবে।
দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত মোট আটটি ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে মাত্র দুটো ম্য়াচে জয়লাভ করেছে ইস্টবেঙ্গল এফসি। চারটে ম্য়াচ জিতেছে নর্থ-ইস্ট। আর দুটো ম্য়াচ ড্র হয়েছে।
ইস্টবেঙ্গল এফসি-কে যদি এই আইএসএল মরশুমের প্লে-অফে উঠতে চায়, তাহলে বাকি প্রত্যেকটা ম্য়াচই জিততে হবে। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল এফসি-র কোচ বললেন, 'আমাদের আক্রমণভাগ খর্ব করার জন্য নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি এখানে আসছে না। অ্যাওয়ে ম্য়াচে তারা বেশি গোল করতে চাইবে। গত ম্যাচে ওদের ফ্রন্টলাইন যেভাবে পারফরম্যান্স করেছে, তা দেখে এটাই বলা যেতে পারে। তবে আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। এই ম্য়াচটা জেতার আপ্রাণ চেষ্টা করব।'