Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'জবাবদিহি করতেই হবে...', কুয়াদ্রাতের বিরুদ্ধে বিস্ফোরক দেবজিৎ

৫৯ মিনিটে ইস্টবেঙ্গলকে লিড দেন বিষ্ণু।

'জবাবদিহি করতেই হবে...', কুয়াদ্রাতের বিরুদ্ধে বিস্ফোরক দেবজিৎ

কার্লেস কুয়াদ্রাত এবং দেবজিৎ ঘোষ

শেষ আপডেট: 23 September 2024 12:13

দ্য ওয়াল ব্যুরো: টানা ২ ম্যাচ হয়ে গেল। কিন্তু, এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। চলতি ইন্ডিয়ান সুপার লিগের শুরুতেই লাল-হলুদ ব্রিগেড মুখ থুবড়ে পড়ায়, সমর্থকরা দলের কোচ কার্লেস কুয়াদ্রাতকে অভিযুক্তের কাঠগড়ায় তুলতে শুরু করেছেন। অনেকে তো আবার কোচ বদলের স্লোগানও তুলতে শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ।

রবিবার (২২ সেপ্টেম্বর) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের পরাজয়ের পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন দেবজিৎ। বিয়ন্ড স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি বলেছেন, 'কুয়াদ্রাতের ফোকাসটাই নড়ে গিয়েছে। ওঁর মনে রাখা দরকার যে ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে কমিউনিকেট করে কোচিং হয় না। সেটা মাঠে করতে হয়।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এক্ষেত্রে কোচ একেবারে ম্যানেজমেন্টের ঘাড়ে দোষ চাপাতে পারবেন না। উনি যখন যা চেয়েছেন, তাই পেয়েছেন। প্রি-সিজন করেও কেন গোটা দলের এমন হাল ফিটনেসের? সেই জবাবদিহি ওকে করতেই হবে।'

ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে। ৫৯ মিনিটে দলকে লিড দেন বিষ্ণু। বক্সের মধ্যে দিয়ামান্তাকোসের বাড়ানো বলে গোল করেন তিনি। ১-০ গোলে এগোতেই সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

এরপর কেরালা ব্লাস্টার্সের রণংদেহি মূর্তি দেখতে পাওয়া যায়। ৬২ মিনিটে লেফট ফ্ল্যাঙ্ক থেকে বল সংগ্রহ করেন সাদাউই। তিনি অসাধারণ একটি গোল করে সমতা ফেরান। তবে ৮৮ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করলেন পেপরাহ। আনোয়ার আলির ভুলেই পেনাল্টি বক্সের মধ্যে বলটা পেয়েছিলেন কাওয়ামি পেপরাহ। এরপর তিনি শট মারেন এবং গোল করেন। ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা কার্যত পাথরের মতো দাঁড়িয়ে থাকে।


```