Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

টানা ৬ ম্যাচে হার, কোন অঙ্কে প্লে-অফে উঠতে পারে ইস্টবেঙ্গল?

এই চরম দুর্দিনেও আশা ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল দলের নয়া হেডস্যার অস্কার ব্রুজোঁ।

টানা ৬ ম্যাচে হার, কোন অঙ্কে প্লে-অফে উঠতে পারে ইস্টবেঙ্গল?

কোন অঙ্কে প্লে-অফে উঠতে পারে ইস্টবেঙ্গল এফসি?

শেষ আপডেট: 23 October 2024 13:03

দ্য ওয়াল ব্যুরো: এবারের ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি-র সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। প্রথম ৬ ম্যাচের মধ্যে তারা একটাতেও জিততে পারেনি। এই পরিস্থিতিতে সমর্থকদের কাছে প্লে-অফ কার্যত আকাশকুসুম স্বপ্ন হয়ে গিয়েছে। তবে এই চরম দুর্দিনেও আশা ছাড়তে নারাজ ইস্টবেঙ্গল দলের নয়া হেডস্যার অস্কার ব্রুজোঁ।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ২-১ ব্যবধানে পরাস্ত হয়। দলের এই হারে ইস্টবেঙ্গল কোচ কিছুটা হতাশ হলেও এখনই প্লে-অফের আশা ছাড়ছেন না তিনি।

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে অস্কার ব্রুজোঁ বললেন, 'যদি এই টুর্নামেন্টের প্লে-অফে আমাদের উঠতে হয়, তাহলে চোখ বন্ধ করে শেষ ছয়ের মধ্যে আমাদের থাকতে হবে। আর শীর্ষ ৬ দলের মধ্যে থাকতে হলে, আমাদের খুব সম্ভবত ১০ ম্যাচে জিততে হবে।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'অঙ্কের হিসেবে গোটা বিষয়টা দেখতে হলে, আমাদের হাতে আর ১৮ ম্যাচ বাকি রয়েছে। প্লে-অফের যোগ্যতা অর্জন করার জন্য আমাদের ১০ ম্যাচেই জিততে হবে। ফলে এখন থেকে আমাদের কোমর বেঁধে লড়াই করতে হবে। মরশুম তো সবেমাত্র শুরু হয়েছে।'

সবশেষে তিনি লাল-হলুদ সমর্থকদের আশ্বাস দিলেন, 'এই দলটার উপর বিশ্বাস রাখুন। খুব তাড়াতাড়িই আমরা কামব্যাক করব। ফলে এই দলটার পাশে থাকুন। আমরা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করছি।'


```