Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

শেষ ১০ মিনিটের কালবৈশাখী! চেন্নাইয়ের দুর্গ গুঁড়িয়ে তিনে ইস্টবেঙ্গল, নন্দ-বিপিনে ভর করে দুরন্ত মশাল বাহিনী

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল লাল-হলুদ। মাত্র ৭ মিনিটের মাথায় চেন্নাই রক্ষণকে বোকা বানিয়ে গোল করে দলকে এগিয়ে দেন এডমুন্ড। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। 

শেষ ১০ মিনিটের কালবৈশাখী! চেন্নাইয়ের দুর্গ গুঁড়িয়ে তিনে ইস্টবেঙ্গল, নন্দ-বিপিনে ভর করে দুরন্ত মশাল বাহিনী

চেন্নাইয়ের দুর্গ গুঁড়িয়ে তিনে ইস্টবেঙ্গল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 April 2026 22:03

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের সময় যখন ৮০ মিনিট, গ্যালারিতে তখন উৎকণ্ঠার চোরাস্রোত। চেন্নাইয়িন বনাম ইস্টবেঙ্গল ম্যাচের (CFC vs EBFC) ফল তখনও ১-১। কেউ জানত না শেষ ১০ মিনিটে কী নাটক অপেক্ষা করছে। কিন্তু রেফারির শেষ বাঁশি যখন বাজল, তখন চেন্নাইয়ের স্কোরবোর্ড বলছে ১-৩। শেষ মুহূর্তের ঝড়ে বিপিন ও নন্দকুমারের দুই গোল কেবল ৩ পয়েন্টই এনে দিল না, লাল-হলুদকে তুলে আনল লিগ টেবিলের তিন নম্বরে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল লাল-হলুদ। মাত্র ৭ মিনিটের মাথায় চেন্নাই রক্ষণকে বোকা বানিয়ে গোল করে দলকে এগিয়ে দেন এডমুন্ড। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৭ মিনিটে রেন্থলেইয়ের পাস থেকে ঠান্ডা মাথায় চিপ শটে গোল করে চেন্নাইকে সমতায় ফেরান ইরফান ইয়াদওয়াদ। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।

বিরতির পর ম্যাচ আরও জমে ওঠে। ৬৭ থেকে ৭১ মিনিটের মধ্যে মশাল বাহিনীর একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল চেন্নাই বক্সে। কিন্তু রূপকথার মতো গোল আগলে দাঁড়িয়েছিলেন চেন্নাই কিপার নওয়াজ। মিগুয়েল ও বিষ্ণুদের নিশ্চিত গোল বাঁচিয়ে তিনি ম্যাচকে সমতায় আটকে রেখেছিলেন দীর্ঘক্ষণ।

ম্যাচের আসল খেলা শুরু হলো ৮৩ মিনিটে। সাইডলাইন থেকে বিষ্ণুর মাপা ক্রস, আর বিপিন সিংয়ের নিখুঁত ফিনিশ। মরসুমের প্রথম গোল করে ইস্টবেঙ্গলকে ২-১ ব্যবধানে এগিয়ে দিলেন বিপিন। গোল শোধ করতে চেন্নাই যখন সব শক্তি দিয়ে আক্রমণে উঠল, তখনই পাল্টা আক্রমণে কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন নন্দকুমার সেকার। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে মিগুয়েলের পাস থেকে ৩-১ জয় নিশ্চিত করেন নন্দ।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ইস্টবেঙ্গল এখন লিগ টেবিলের তৃতীয় স্থানে। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ধুঁকছে চেন্নাইয়িন। এই জয় কেবল পরিসংখ্যান নয়, লিগ জয়ের লড়াইয়ে থাকা বাকি দলগুলোর কাছেও বড় বার্তা পৌঁছে দিল অস্কার ব্রুজোনর ছেলেরা।


```