Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেয়ার তুলে মারামারি মোহনবাগান ক্লাবে, কী বললেন, দেবাশিস দত্ত?

চেয়ার তুলে মারামারির ঘটনাকেও তিনি একেবারে এড়িয়ে যান।

চেয়ার তুলে মারামারি মোহনবাগান ক্লাবে, কী বললেন, দেবাশিস দত্ত?

মোহনবাগান ক্লাবের বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন দেবাশিস দত্ত

শেষ আপডেট: 18 January 2025 20:07

দ্য ওয়াল ব্যুরো : ফের মুখ পুড়ল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের। শনিবার (১৮ জানুয়ারি) ক্লাবের বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়েছিল। এই সভায় বাগানের নির্বাচন নিয়ে কথা ওঠে। সেইসময়ই আচমকা সবুজ-মেরুন সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। প্রথমে শুরু হয় মৌখিক বচসা। তারপর সেখান থেকে বিষয়টা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। এমনকী, সমর্থকরা একে অপরকে চেয়ার তুলেও মারতে শুরু করেন। শোনা যাচ্ছে, এই ঘটনায় একজন সদস্য আহতও হয়েছেন।

এই প্রসঙ্গে বাগানের বর্তমান সচিব দেবাশিস দত্তের কাছে গোটা বিষয়টা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি বললেন, 'কিছুটা ধাক্কাধাক্কি হয়ত হয়েছে। কিন্তু, কোনও সমর্থক আহত হয়েছে বলে আমার কাছে খবর নেই।' পাশাপাশি চেয়ার তুলে মারামারির ঘটনাকেও তিনি একেবারে এড়িয়ে যান।

দেবাশিস দত্তর কথায়, 'আমাদের হচ্ছে স্পোর্টস ক্লাব। ফলে উত্তেজনা তো থাকবেই। আমরা ফুটবলের সমর্থক। ৯০ মিনিটে আমাদের শরীরে আগুন জ্বলে। গত ৪ বছরে আমরা জিততে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছে যে উত্তেজনা আমাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। সেই উত্তেজনার বশে অনেককিছুই হতে পারে।'

উল্লেখ্য, এই বৈঠকে সাংবাদিক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু বাগানের নির্বাচনের পক্ষে সওয়াল করতে শুরু করেছিলেন। এই মন্তব্যের পালটা জবাব দেন বাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকী ক্লাবের বার্ষিক সাধারণ সভায় চেয়ার তুলেও মারামারি শুরু হয়ে যায়।

তিনি আরও যোগ করলেন, 'আমরা যখনই মাঠে আসি না কেন, সবসময় খেলার মধ্যেই ঢুকে পড়ি। ফলে উত্তেজনা আমাদের শরীরে স্বাভাবিকভাবেই থাকবে। ফলে কিছু সময়ের জন্য় হয়ত সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। তারপর সদস্য়েরা সকলেই একে অপরের ভাই-বন্ধু। একটু আগে যাঁরা একে অপরের বিরুদ্ধে চিৎকার করছিলেন, তাঁরাই এখন একসঙ্গে বসে চা খাচ্ছেন। ফলে ক্লাবে এগুলো হতেই পারে। নতুন কোনও ব্যাপার নয়।'


```