Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যে বউকে আমি বিয়ে করিনি...', বাগানের বিদেশি ফুটবলার নিয়ে মন্তব্য দেবাশিসের

চলতি বছর আর একটাই ম্যাচ বাকি রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।

'যে বউকে আমি বিয়ে করিনি...', বাগানের বিদেশি ফুটবলার নিয়ে মন্তব্য দেবাশিসের

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত

শেষ আপডেট: 24 December 2024 16:24

দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত তারা অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে। লিগ টেবিলের পয়েন্ট টেবিলে আপাতত তারা এক নম্বরে দাঁড়িয়ে রয়েছে। দলের এই ভাল সময়েও বিতর্কিত মন্তব্য করলেন বাগান সচিব দেবাশিস দত্ত। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যেই খুলতে চলেছে শীতকালীন ট্রান্সফার উইন্ডো। এই উইন্ডোয় নতুন কোনও ফুটবলারকে দলে নেওয়া হবে কি না, সেই ব্যাপারে দেবাশিস দত্তকে প্রশ্ন করা হয়েছিল। প্রথমে তিনি বলেন, 'এই ব্যাপারে আমাদের আপাতত তেমন কোনও চিন্তাভাবনা নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের ভাল ফুটবলার রয়েছে। ইতিমধ্যে অনেকে তো একথাও বলেছেন যে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে যে ফুটবলার রয়েছে, সেটা যে কোনও দলের প্রথম একাদশ হতে পারে। সেকারণে আপাতত নতুন কোনও ফুটবলার নেওয়ার চিন্তাভাবনা আপাতত নেই।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, যদি কোনও ফুটবলারকে দলে নেওয়া হয়, তাহলে তাঁকে সুদুরপ্রসারী চিন্তাভাবনা থেকেই নেওয়া হবে। যদি কাউকে দলে নেওয়াও হয় তাহলে আগামী ২-৩ বছরের কথা মাথায় রেখেই সই করানো হবে।

প্রসঙ্গত, চলতি বছর আর একটাই ম্যাচ বাকি রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী শনিবার (২৬ ডিসেম্বর) পঞ্জাব এফসির বিরুদ্ধে তারা অ্যাওয়ে ম্য়াচ খেলতে নামবে। এই ম্য়াচে জয়লাভ করলেই ২০২৪ সালে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে পারবে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত ১২ ম্য়াচে তারা মোট ২৬ পয়েন্ট সংগ্রহ করেছে।

এই ইন্টারভিউয়ের শেষ পর্যায়ে একজন সাংবাদিক দেবাশিস দত্তকে প্রশ্ন করেন, শীতকালীন ট্রান্সফার উইন্ডোয় কোনও বিদেশি ফুটবলার নেওয়া হবে কি না। প্রথমে তিনি এই প্রশ্নের জবাব দিতে চাননি। কথায় কথায় নুনো রেইসের প্রসঙ্গও ওঠে। জবাবে বাগান সচিব বললেন, 'ওঁর তো এখনও পর্যন্ত রেজিস্ট্রি হয়নি। তাহলে আপনাদের এত চিন্তা কীসের? যে বউকে আমি বিয়ে করিনি, তাকে নিয়ে আপনার এত চিন্তা কীসের? আমার চিন্তা, আমি বুঝে নিয়েছি। এখনই নতুন কোনও ফুটবলার দলে নেওয়া হবে না।'


```