Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সবুজ-মেরুন জার্সিতে আদৌ খেলবেন গ্রেগ স্টুয়ার্ট? জানুন লেটেস্ট আপডেট

মোহনবাগানের চোটের তালিকা ক্রমশ দীর্ঘ হতে শুরু করেছে।

সবুজ-মেরুন জার্সিতে আদৌ খেলবেন গ্রেগ স্টুয়ার্ট? জানুন লেটেস্ট আপডেট

মোহনবাগানের তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট

শেষ আপডেট: 24 December 2024 16:33

দ্য ওয়াল ব্যুরো : কথায় আছে, শেষ ভাল যার, সব ভাল তার। আপাতত চলতি বছরের শেষ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী শনিবার (২৬ ডিসেম্বর) তারা পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে। তবে এই ম্যাচে বাগানের তারকা বিদেশি গ্রেগ স্টুয়ার্ট আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে।

এই ব্যাপারে বাগান সচিব দেবাশিস দত্তকে প্রশ্ন করা হয়েছিল। তিনি কার্যত ভাসা-ভাসা উত্তর দিয়েছেন। বললেন, 'ও আপাতত চোট সারিয়ে ফেরার চেষ্টা করছে। ফুটবলারের উপরও অনেককিছু নির্ভর করে। দলের ফিজিক্যাল ট্রেনাররা গোটা বিষয়টা দেখছেন। আশা করি, খুব শীঘ্রই ও ফিরে আসতে পারবে।'

প্রসঙ্গত, গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। এই ম্যাচে মেরিনার্সরা ২-১ গোলে পরাস্ত হয়েছে। তার থেকেও বড় কথা, ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছেড়েছেন দিমিত্রি পেত্রাতোস। এই অবস্থায় বাগানের উপর কার্যত অকালবৈশাখি ঝড় বইতে শুরু করেছে। পেত্রাতোস এবং গ্রেগ দুজনেই খেলাটা তৈরি করতে পারেন। পঞ্জাবের বিরুদ্ধে পেত্রাতোস যে খেলবেন না তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। এই অবস্থায় শনিবাসরীয় ম্যাচে যদি গ্রেগও অনুপস্থিত থাকেন, তাহলে কেউ খেলাটা তৈরি করতে পারবেন না। পাশাপাশি বলের সাপ্লাই পাবেন না জেমি ম্যাকলারেনও। বিষয়টা যে যথেষ্ট চাপের হবে, তা নিঃসন্দেহে বলা যায়।

মোহনবাগানের চোটের তালিকা ক্রমশ দীর্ঘ হতে শুরু করেছে। পেত্রাতোসের পাশাপাশি চোট পেয়েছেন বাগান অধিনায়ক শুভাশিস বসুও। সন্দেশ ঝিংগানের হাত লেগে চোখে চোট পেয়েছেন শুভাশিস। যদিও আশা করা হচ্ছে, পঞ্জাবের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন। সোমবার মুখোশ পরে তাঁকে অনুশীলন করতে দেখা গিয়েছিল। এছাড়া চোটের তালিকায় নাম রয়েছে আশিক কুরুনিয়ানেরও। সূত্রের খবর, তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। সবমিলিয়ে পঞ্জাব ম্যাচ যে বাগান ব্রিগেডের কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে, তা বলা যেতেই পারে।


```