Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'ইস্টবেঙ্গল সমর্থকরা আমাকে গালাগালি দিয়েছে', ম্যাচের শেষে বিস্ফোরক দেবাশিস দত্ত

৪৫+২ মিনিটে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল।

'ইস্টবেঙ্গল সমর্থকরা আমাকে গালাগালি দিয়েছে', ম্যাচের শেষে বিস্ফোরক দেবাশিস দত্ত

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত

শেষ আপডেট: 11 January 2025 23:51

দ্য ওয়াল ব্যুরো : শনিবার (১১ জানুয়ারি) চলতি আইএসএল টুর্নামেন্টে ফিরতি লেগের ডার্বি ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে মোহনবাগান ১-০ গোলে জয়লাভ করেছে। এই ম্যাচে একমাত্র গোলটি করেছেন মোহনবাগানের অজি ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন। তবে এই ম্যাচ শেষ হতে না হতেই ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন বাগান সচিব দেবাশিস দত্ত। তিনি স্পষ্ট অভিযোগ করেন, ম্যাচের প্রথমার্ধে লাল-হলুদ সমর্থকরা তাঁকে উদ্দেশ্য করে নাকি অকথ্য ভাষায় গালাগালি করেছে।

আসলে এই ম্যাচ শেষ হওয়ার পর রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের গলায় হতাশা ঝরে পড়েছিল। তিনি বলেন, 'রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। এমন রেফারিংয়ের বিরুদ্ধেই আমাদের খেলতে হবে। কীই বা আর করা যাবে?' সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'পেনাল্টির না দেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত, প্রথমটা অফসাইড, সবকিছুই তো রয়েছে। এটাই এটাই ভারতীয় ফুটবল।'

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাগান সচিব দেবাশিস দত্তকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বললেন, 'ওঁর সমর্থকরা আজ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। ম্যাচের প্রথমার্ধে এই ঘটনার পর পুলিশ ওদের সরিয়ে দেয়। আমাদের সমর্থকরা এই ঘটনার রিঅ্যাক্ট করতে যাচ্ছিল। আমি ওদের বারন করেছি। জানিয়ে দিয়েছি, এটা ওদের হতাশার বহিঃপ্রকাশ। ১০টা ডার্বি ম্যাচের মধ্যে আমরা ন'টাতেই জিতেছি। আর একটা ম্যাচ ড্র হয়েছে। ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে জিততেই ভুলে গিয়েছে।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ফলে ওরা আর কাকেই বা গালাগালি দেবে? নিজেদের তো আর দিতে পারবে না। তাই আমাকেই দিচ্ছে। এই যে রেফারির নামে উনি বলেছেন, এটা আসলে দেবব্রত সরকারের হতাশা। এতে ওঁর কোনও দোষ নেই। ৯ ম্যাচে হেরে গিয়েছে। একটা ম্যাচ ড্র হয়েছে। এটা হতাশা ছাড়া আর কীই বা হতে পারে। এতে ওনার কোনও দোষ নেই।'

কেন রেফারির বিরুদ্ধে তোপ দাগলেন দেবব্রত সরকার?

ম্যাচের ৪৫+২ মিনিটে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল। বলটা নিয়ে বক্সের মধ্যে প্রবেশ করেছিলেন পিভি বিষ্ণু। তিনি গোলমুখী একটা শট মেরেছিলেন। কিন্তু, বলটা স্পষ্টতই আপুইয়ার হাতে লাগে। কিন্তু, সেটা ম্যাচ রেফারির চোখ এড়িয়ে যায়। তিনি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। রেফারির এই সিদ্ধান্ত লাল-হলুদ ফুটবলাররাও যারপরনাই হতাশ হয়ে পড়েন। এই ম্যাচের ফলাফল লাল-হলুদ ব্রিগেডের পক্ষে যায়নি। তার অন্যতম বড় কারণ অবশ্যই ম্যাচ রেফারির এই সিদ্ধান্ত। আর সেকারণেই দেবব্রত সরকার কথাগুলো বলেন।


```