Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Copa Del Rey: প্রথম লেগের লড়াইয়ে মুছে গেল বার্সেলোনা, ফাইনালের পথে এক পা বাড়িয়ে আতলেতিকো

ম্যাচের শেষ লগ্নে আরও বিপদ বাড়ে বার্সার। আলেক্স বায়েনার বিরুদ্ধে ফাউলের জন্য লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। দশ জনে নেমে ম্যাচ শেষ করে বার্সা।

Copa Del Rey: প্রথম লেগের লড়াইয়ে মুছে গেল বার্সেলোনা, ফাইনালের পথে এক পা বাড়িয়ে আতলেতিকো

হুলিয়ান আলভারেজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 February 2026 11:01

দ্য ওয়াল ব্যুরো: শিরোপাধারী বার্সেলোনাকে (Barcelona) একেবারে গুঁড়িয়ে দিল আতলেতিকো মাদ্রিদ (Atletico Madrid)। কোপা দেল রে (Copa del Rey) সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ ব্যবধানে জিতে কার্যত ফাইনালের দরজা খুলে দিল দিয়েগো সিমিওনের দল।

প্রথমার্ধেই ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় আতলেতিকো। দ্বিতীয় লেগ ৩ মার্চ, ক্যাম্প ন্যুতে (Camp Nou)। কিন্তু এই ব্যবধান পুষিয়ে দেওয়া বার্সার পক্ষে এখন কঠিন চ্যালেঞ্জ।

আত্মঘাতী ভুলে শুরু, একপেশে প্রথমার্ধ

ম্যাচের মাত্র সাত মিনিটে লিড নেয় আতলেতিকো। এরিক গার্সিয়ার (Eric Garcia) ভুল পাস বাউন্স খেয়ে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার নাগালের বাইরে চলে যায়। বল জালে জড়ালেও তা নথিভুক্ত হয় আত্মঘাতী গোল হিসেবে। সেখান থেকেই বার্সার পতন শুরু। অঁতোয়ান গ্রিজম্যান (Antoine Griezmann) পুরনো দলের বিরুদ্ধে দ্বিতীয় গোল করেন নিখুঁত ফিনিশে। কাতালান রক্ষণ ভেঙে বারবার ঢুকে পড়ছিল আতলেতিকোর আক্রমণভাগ। তৃতীয় গোলদাতা আদেমোলা লুকম্যান (Ademola Lookman)। দুর্দান্ত দলগত আক্রমণের শেষে সহজ ফিনিশ। কোচ দিয়েগো সিমিওনে (Diego Simeone) সাইডলাইনে উচ্ছ্বাস বুকে নিয়ে দৌড় শুরু করেন। প্রথমার্ধের শেষদিকে খরা কাটান হুলিয়ান আলভারেজ (Julian Alvarez)। টানা ১১ ম্যাচে গোল না পাওয়ার পর বক্সের ভেতর থেকে শক্ত শটে চতুর্থ গোল। বিরতিতে স্কোরলাইন ৪-০।

বার্সার মরিয়া চেষ্টা, কিন্তু বিধি বাম!

দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই চালায় বার্সেলোনা। ফারমিন লোপেজের শট ক্রসবারে লাগে। পরে পাও কুবার্সি (Pau Cubarsi) জালে বল পাঠালেও দীর্ঘ ভিএআর (VAR) পর্যালোচনার পর অফসাইডের জন্য গোল বাতিল হয়। স্কোরলাইন গোলশূন্য রাখেন আতলেতিকোর গোলরক্ষক হুয়ান মুসো (Juan Musso)। একাধিক সেভে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেয় সিমিওনের ছেলেরা। ম্যাচের শেষ লগ্নে আরও বিপদ বাড়ে বার্সার। আলেক্স বায়েনার বিরুদ্ধে ফাউলের জন্য লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। দশ জনে নেমে ম্যাচ শেষ করে বার্সা।

ফাইনালের পথে এগিয়ে আতলেতিকো

লা লিগায় পিছিয়ে এবং চ্যাম্পিয়ন্স লিগে অনিশ্চিত অবস্থানে থাকা আতলেতিকোর জন্য কোপা দেল রে-ই এই মরশুমে খেতাব জেতার বড় সুযোগ। সেই লক্ষ্যে এদিন সেরা ফুটবল উপহার দিল তারা। ৪-০ ব্যবধান নিয়ে ক্যাম্প ন্যুতে নামতে হবে। বার্সেলোনা ৩২ বারের কোপা চ্যাম্পিয়ন। কিন্তু গতরাতের পর সমীকরণ স্পষ্টফাইনালে পৌঁছতে বার্সেলোনার অলৌকিক প্রত্যাবর্তন প্রয়োজন।


```