Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফিবুলা ভেঙেছে, গোড়ালির হাড় সরেছে! মরশুম শুরুর আগে ছিটকে গেলেন বায়ার্ন মিডফিল্ডার মুসিয়ালা

শনিবার আটলান্টার টানটান ম্যাচের দ্বিতীয়ার্ধে প্যারিস সাঁ জারমাঁ গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমার সঙ্গে সংঘর্ষে মুসিয়ালার ডান পায়ের ফিবুলা ভেঙে যায়।

ফিবুলা ভেঙেছে, গোড়ালির হাড় সরেছে! মরশুম শুরুর আগে ছিটকে গেলেন বায়ার্ন মিডফিল্ডার মুসিয়ালা

জামাল মুসিয়ালা

শেষ আপডেট: 7 July 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাই শেষমেশ সত্যি হল। জামাল মুসিয়ালার চোট নিয়ে বড় ধাক্কা বায়ার্ন মিউনিখ ক্যাম্পে। ক্লাব বিশ্বকাপে পিএসজির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ভয়ংকর চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন জার্মান তারকা।

শনিবার আটলান্টার টানটান ম্যাচের দ্বিতীয়ার্ধে প্যারিস সাঁ জারমাঁ গোলকিপার জিয়ানলুইজি ডোনারুমার সঙ্গে সংঘর্ষে মুসিয়ালার ডান পায়ের ফিবুলা ভেঙে যায়। গোড়ালিও ডিসলোকেট হয়ে পড়ে। খেলা থামিয়ে সঙ্গে সঙ্গে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

রবিবার সকালে বায়ার্ন মিউনিখ লিখিত বিবৃতিতে জানায়, বছর বাইশের মিডফিল্ডারকে জার্মানি ফিরিয়ে আনা হয়েছে। দ্রুত অস্ত্রোপচার হবে। সব ঠিক থাকলে বছরের শেষ দিকে মাঠে ফেরার সম্ভাবনা। কিন্তু নিশ্চিতভাবে কোনওকিছুই বলা যাচ্ছে না।

ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল বলেন, ‘এই চোট শুধু দলের জন্য নয়, মুসিয়ালার জন্যও বিরাট ধাক্কা। ও সম্প্রতি চোট সারিয়ে ফিরেছে, আবার লম্বা সময়ের জন্য ছিটকে গেল। দল ওর পাশে আছে। যতটা সম্ভব দ্রুত মুসিয়ালাকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।’

যদিও জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ডে’র বক্তব্য, অন্তত চার থেকে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে মুসিয়ালাকে। মোটকথা, সিজনের বড় একটা অংশই তাঁকে ছাড়া খেলতে হবে বায়ার্নকে।

অন্যদিকে ম্যাচ শেষে মেজাজ হারান বায়ার্ন গোলকিপার মানুয়েল নয়্যার। পিএসজির ইতালীয় গোলকিপারকে নিশানা করে তিনি বলেন, ‘এইভাবে ট্যাকল করাটা অপ্রয়োজনীয়। ডোনারুমা জানত এতে বিপদ হতে পারে। এটা দায়িত্বজ্ঞানহীন চ্যালেঞ্জ!’ যদিও বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বিষয়টি নরমভাবেই দেখছেন। তাঁর কথায়, ‘দুঃখজনক হলেও আমার চোখে এটা একটা দুর্ঘটনা!’

প্রসঙ্গত, মুসিয়ালা এর আগেও চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন। সেখান থেকে ফিরে আবার ছন্দে ফেরেন। ক্লাব ও দেশের মাঝমাঠে অতন্দ্র প্রহরী। তাঁর এই অনুপস্থিতি বায়ার্নের পরিকল্পনায় বড়সড় পরিবর্তন আনবে বলেই ধরে নিচ্ছেন বিশ্লেষকেরা। জার্মান ক্লাব ট্রান্সফার মার্কেটে নতুন মিডফিল্ডার কেনার জন্যও তৎপর হতে পারে। 


```