Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছিলেন ডাকসাইটে গোলকিপার, অবসরের পর পা সংগীত দুনিয়ায়! চেনেন?

এবার তাঁর স্ত্রী কাকলি চট্টোপাধ্যায় একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করলেন।

ছিলেন ডাকসাইটে গোলকিপার, অবসরের পর পা সংগীত দুনিয়ায়! চেনেন?

গানের অ্যালবাম প্রকাশ করলেন সস্ত্রীক ভূবন চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 20 October 2024 17:27

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির কাছে ফুটবল মানেই একটা আলাদা আবেগ। ৯০ মিনিটের লড়াই যে কত গল্প ভাঙে আর গড়ে, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার নেই। তবে অবসর গ্রহণের পর ফুটবলাররা অনেকেই কোচিংয়ের দিকে পা বাড়ান। কেউ বা আবার রেস্তোরাঁ ব্যবসায় পসার জমানোর চেষ্টা করেন। তবে বাংলার প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায় একটি অসাধ্যসাধন করেছেন। 

একটা সময় কলকাতা ময়দানে একেবারে ডাকসাইটে গোলকিপার ছিলেন এই ভুবন চট্টোপাধ্যায়। একাধিকবার 'জায়ান্ট কিলার' তকমাও পেয়েছেন তিনি। তবে এবার ফুটবল ময়দান ছেড়ে বাংলার সংগীত জগতে এক নয়া রেকর্ড কায়েম করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই ৩৫টি মিউজিক অ্যালবাম বের করেছেন ভুবন। লিখে ফেলেছেন তিনটি বইও।

এবার তাঁর স্ত্রী কাকলি চট্টোপাধ্যায় একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করলেন। আর এই অ্যালবামেই সুর দিয়েছেন একসময়কার নামকর গোলকিপার ভুবন চট্টোপাধ্যায়। পুরুলিয়া জেলার রূপ, রস, গন্ধ ও মাটির গন্ধ নিজের সুরে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। পাশাপাশি পুরুলিয়া জেলার বেশ কয়েকজন নামকরা ফুটবলারদের কথাও এই অ্যালবামে তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, পুরুলিয়া এম এম  হাইস্কুল অডিটোরিয়ামে অ্যালবামটি প্রকাশিত হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর ও পরিষদীয় রাষ্ট্র দফতরের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবেদিতা মাহাত। বলাকা মিউজিকের আন্তরিক প্রচেষ্টায় এই মিউজিক অ্যালবাম প্রকাশ করা সম্ভব হয়েছে।


```