Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্তোষ ট্রফিতে জয় বাংলার, রবির আলোয় মিরাকল ঘটালেন সঞ্জয় সেন

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কেরালাকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা।

সন্তোষ ট্রফিতে জয় বাংলার, রবির আলোয় মিরাকল ঘটালেন সঞ্জয় সেন

সন্তোষ ট্রফিতে জয় বাংলার

শেষ আপডেট: 31 December 2024 22:00

দ্য ওয়াল ব্যুরো : সন্তোষ ট্রফির ফাইনালে জয়লাভ করল বাংলা ফুটবল দল। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হায়দরাবাদের গাছিবাওলি স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। গোটা ম্য়াচেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কেরালাকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা।

প্রসঙ্গত, এই ম্য়াচে বাংলার হয়ে জয়সূচক গোলটি করলেন রবি হাঁসদা। ৯০+৪ মিনিটে রবিকে লক্ষ্য করে আদিত্য থাপা দুরন্ত হেডে বক্সের মধ্যে বলটা পাঠিয়েছিলেন। এরপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বলটা কেরালার জালে জড়িয়ে দিতে রবির কোনও সমস্যাই হয়নি। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফির খেতাব জয় করল বাংলা।

বাংলার ফুটবল সমর্থকদের কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কীই বা হতে পারে! বছরের শেষ দিনটা একেবারে মধুরেণ সমাপয়েত! ইতিমধ্যে এই জয়ের কারণে রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলা ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন। 

তিনি বলেছেন, দীর্ঘ ৬ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। ৭৮তম সন্তোষ ট্রফিতে কেরালার মত শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরম্য়ান্সের ফলেই এই জয় এসেছে। বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আবারও বাংলা ভারত সেরার খেতাব অর্জন করল।


```