Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আজ আর্সেনাল বনাম বায়ার্ন! দুই ‘অপরাজেয়’র লড়াই কি ইউরোপে পাওয়ার-ব্যালান্স বদলানোর ইঙ্গিত?

একদিকে বায়ার্ন। যারা আধিপত্য ধরে রেখেছিল। অন্যদিকে আর্সেনাল, যারা ইউরোপের সেরা হতে চায়। তাই সবশেষে একটা প্রশ্ন আবার ফিরে আসছে—এই ম্যাচ কি শুধুই একটি গ্রুপ স্টেজ ডুয়েল? নাকি দশ বছরের ক্ষমতার বদলের পোস্টার? 

আজ আর্সেনাল বনাম বায়ার্ন! দুই ‘অপরাজেয়’র লড়াই কি ইউরোপে পাওয়ার-ব্যালান্স বদলানোর ইঙ্গিত?

যুযুধান আর্সেনাল-বায়ার্ন

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 November 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়নস লিগে এমন দুটো টিম আজ মুখোমুখি হতে চলেছে, যারা টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ৷ গোল পার্থক্যে এগিয়ে। ঠিক নীচে সমসংখ্যক পয়েন্টে আর্সেনাল। যারা প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত টেবিল টপার্স! রবিবার সামনে চেলসি। যদিও লন্ডন ডার্বির আগে ইউরোপীয় মঞ্চে নিজেদের অবস্থান আরও মজবুত করতে আজকের লড়াই জিতে নিতে চাইবে মিকেল আর্তেতার টিম।

কিন্তু বিষয়টা কি শুধুই তিন পয়েন্টের? স্রেফ নক আউটের রাস্তা মসৃণ করাই উদ্দেশ্য? নাকি এই দ্বৈরথ ইউরোপিয়ান ফুটবলে ব্যালান্স বদলের প্রচ্ছন্ন ইঙ্গিত? মেলে ধরছে দিন বদলের বার্তা? হয়ে উঠছে নতুন পাওয়ারহাউস গড়ে তোলার প্রতীকও?

ভাবতে অবাক লাগে, এক দশক আগে এই বায়ার্নের হাতেই দুই লেগ মিলিয়ে গড়ে ১০-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল৷ আজকের ম্যাচের ঠিক আগে দাঁড়িয়ে সেই ছবিটা যেন প্রাগৈতিহাসিক! তখন ইংল্যান্ডের ক্লাবগুলো ইউরোপে প্রায় অচেনা, অপাঙক্তেয়। লা লিগা আর বুন্দেসলিগা দাপিয়ে বেড়াত। মেসি-রোনাল্ডো-গুয়ার্দিওলার যুগ একতরফা করে রাখে মহাদেশীয় ফুটবল। আর ইংল্যান্ড? ধুঁকতে ধুঁকতে কোনওভাবে শেষ ষোলোয় পৌঁছানোর লড়াই। সেই দুই মরশুমে মাত্র দুটো প্রিমিয়ার লিগ দল কোয়ার্টারে উঠেছিল—ম্যান সিটি আর লেস্টার সিটি। বাকি সব ক্লাব ছন্নছাড়া, আত্মসংশয়ী।

কিন্তু দশ বছরে ফুটবলের ভূচিত্র এমনভাবে বদলেছে, যে আজ ক্লাব এলও-র রেটিংয়ে ইউরোপের সেরা দল আর্সেনাল। বায়ার্ন তিনে। আর অবিশ্বাস্য হলেও সত্যি—টপ ২০-র তালিকায় বারোটা ইংলিশ ক্লাব! এমন আধিপত্য এর আগে কখনও দেখা যায়নি। প্রশ্নটা তাই অন্য দিকে মোড় নিয়েছে—ইংল্যান্ড এতটা এগোল কীভাবে?

উত্তর সহজ—টাকা, পরিকাঠামো আর বুদ্ধিমত্তা। শুধু খেলোয়াড় কেনায় নয়, ক্লাব চালানোর রাস্তা বদলেছে। বড়মাপের মালিকরা শুধু স্টার-শপিং নয়… ডেটাবেস, স্কাউটিং, ফিটনেস—প্রতিটি খুচরো জায়গায় বিনিয়োগ করেন। আর তার ফল—আর্তেতার আর্সেনাল। হঠাৎ উন্নতি নয়, নিখুঁত পরিকল্পনার ফল। কোচিং স্টাফ থেকে অ্যাকাডেমি—সব জায়গায় ছন্দ মিলেছে। জার্মানি-ইতালি-স্পেন যেখানে একটা-দুটো ক্লাব চোখ রাঙায়, ইংল্যান্ডে আজ ছ’সাতটা ক্লাব একইসঙ্গে ভয় দেখাতে পারে।

তবে বায়ার্নও কম যায় না। দশকের পর দশক ধরে তারা ইওরোপে ধারাবাহিক চাপ রেখে এসেছে। কোচ বদলেছে, তারকা বদলেছে, কিন্তু বুন্দেসলিগা তাদের কাছে দুধেভাতে! এখানে আসল বিতর্কটা অন্য—‘সহজ’ লিগ খেলে কি দলগুলো শক্তিশালী হয়? নাকি প্রিমিয়ার লিগের মতো কঠিন লিগে গা ঘামালে চ্যাম্পিয়নস লিগে আরও ধারালো হয়ে ওঠা যায়?

ডেটা বলছে—আর্সেনাল বা ম্যান সিটি যদি লা লিগায় খেলত, তাদের উইন-রেট ৯% বাড়ত। বুন্দেসলিগা বা লিগ ওয়ানে আরও ১৩-১৫%। মানে প্রিমিয়ার লিগ এতটাই শক্তিশালী, যে সেখানকার প্রতিটি সপ্তাহ দলের উত্তাপ বাড়িয়ে তোলে। কিন্তু এতে দল ক্লান্তও হয়। গত মরশুমে লিভারপুলের প্রধান খেলোয়াড়রা মিনিট-খরচে চ্যাম্পিয়নস লিগে সব দলের মধ্যে সর্বোচ্চে। ফল—মার্চ-এপ্রিলেই ঝিমিয়ে পড়া শরীর! ক্ষয়ে যাওয়া ফিটনেস!

অন্যদিকে পিএসজি একই সময়ে পাঁচটা করে বদল আনে ঘরোয়া লিগে। খেলোয়াড়রা তরতাজা থাকে। তাই কি চ্যাম্পিয়নস লিগ জিতল ফরাসি ক্লাব? নাকি অন্য কারণ? সংখ্যার হিসেব বলছে—‘সহজ’ লিগ মানেই বড় টুর্নামেন্টে সফল—এটা মোটেই প্রমাণিত সত্য নয়। বায়ার্ন আর পিএসজি যথাক্রমে বুন্দেসলিগা আর লিগ ওয়ানে একই রকম উইন-রেট নিয়ে চলে, কিন্তু ইউরোপে পারফর্মেন্সে আকাশ-পাতাল ফারাক। সবটাই টিকে থাকে স্কোয়াডের গুণমান এবং ক্লাব কতটা বুদ্ধিমত্তা দিয়ে টাকা খরচ করছে, তার উপর।

তাই আর্সেনাল-বায়ার্ন ম্যাচটাকে শুধু ‘টপ অফ দ্য টেবিল’-মার্কা লড়াই বলা যাবে না। এটা আসলে দুটো যুগের সংঘর্ষ—একদিকে বায়ার্ন। যারা আধিপত্য ধরে রেখেছিল। অন্যদিকে আর্সেনাল, যারা ইউরোপের সেরা হতে চায়। তাই সবশেষে একটা প্রশ্ন আবার ফিরে আসছে—এই ম্যাচ কি শুধুই একটি গ্রুপ স্টেজ ডুয়েল? নাকি দশ বছরের ক্ষমতার বদলের পোস্টার? ফুটবল ইতিহাস বলে—উত্তরটা মাঠেই লেখা থাকবে। এই ময়দানই আজ জানিয়ে দিতে পারে, পরের দশকে ইউরোপে কারা রাজত্ব করবে।


```