Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

পেনাল্টি মিস করার 'শাস্তি', সন্তানকে হত্যার হুমকি সমর্থকদের

স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কাই হাভার্ৎজের বাড়িতে হামলা চালানো হবে।

পেনাল্টি মিস করার 'শাস্তি', সন্তানকে হত্যার হুমকি সমর্থকদের

আর্সেনালের ফুটবলার কাই হাভার্ৎজ

শেষ আপডেট: 14 January 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো : এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে আর্সেনাল ফুটবল দল। গত রবিবার (১২ জানুয়ারি) তারা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ১০ জনের ম্যান ইউকে পেয়েও আর্সেনাল সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। আর এই ম্যাচের শেষে সবথেকে বেশি সমালোচনার মুখে পড়েছেন আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভার্ৎজ। 

এই ম্যাচে হাভার্ৎজ একাধিক গোলের সুযোগ নষ্ট করেছিলেন। তা নিয়ে সমর্থকদের একাংশ রেগে আগুন হয়েই ছিলেন। এমনকী, টাইব্রেকারে তিনি পেনাল্টি শটও মিস করেন। আর হাভার্ৎজের মিস হওয়া ওই শটেই এমিরেটসের ক্লাবটি পরাস্ত হয়েছে। এই পরাজয়ের পর সমর্থকদের রোষানল কার্যত বাঁধ ভেঙে উপচে পড়ে। টাইব্রেকারে আর্সেনাল ৫-৪ গোলে হারের পর এফএ কাপ থেকে বিদায় নিয়েছে।

খুব স্বাভাবিকভাবেই এই হার মেনে নিতে পারছেন না আর্সেনাল সমর্থকরা। এমনকী, ম্য়াচের শেষে হাভার্ৎজের পারফরম্যান্স নিয়েও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করে। এখানেই শেষ নয়, অনেকে তো আবার হাভার্ৎজকে রীতিমতো হুমকিও দিয়েছেন।

তেমনই দুটো পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে হাভার্ৎজের স্ত্রী সোফিয়া শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কাই হাভার্ৎজের বাড়িতে হামলা চালানো হবে। এমনকী, তাঁর অনাগত সন্তানকেও হত্যা করা হবে। গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে জলঘোলা হতে শুরু করেছে। একটি পোস্টে লেখা রয়েছে, 'অপেক্ষা করো, তোমার বাড়িতে আমি আসছি। তোমার সন্তানকে হত্যা করব। আমি একেবারে ঠাট্টা করছি না।' ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। প্রশাসন জানিয়েছে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে। 


```