Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আবারও ইস্টবেঙ্গল ম্যাচে লাল-কার্ড, তোপের মুখে রেফারি ক্রিস্টাল জন

যদিও এই সুবিধা শেষপর্যন্ত তুলতে পারেনি ইস্টবেঙ্গল এফসি।

আবারও ইস্টবেঙ্গল ম্যাচে লাল-কার্ড, তোপের মুখে রেফারি ক্রিস্টাল জন

লাল কার্ড দেখলেন আর্মান্দো সাদিকু

শেষ আপডেট: 19 January 2025 21:51

দ্য ওয়াল ব্যুরো : ইস্টবেঙ্গল ম্যাচ মানেই যেন বিতর্কের ঘনঘটা। আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে সেই রেফারি ক্রিস্টাল জন। সৌজন্য়ে আবারও সেই লাল-কার্ড। যদিও এই ম্যাচে তাঁর কার্ড দেখানোর পিছনে তাঁর যথেষ্ট কারণ রয়েছে। কী হয়েছে ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।

ম্যাচের ৯০ মিনিটে এই লজ্জাজনক ঘটনাটির সাক্ষী হন ভারতীয় ফুটবল সমর্থকরা। হিজাজির গর্দান ধরে কার্যত কুস্তির প্যাঁচে ফেলে দেন আর্মান্দো সাদিকু। সেইসময় তাঁর পায়ে অবশ্য বল ছিল না। এরপর রেফারির সঙ্গেও তিনি তর্কে জড়িয়ে পড়েন। অবশেষে ক্রিস্টাল জন কার্ড দেখাতে কোনও ভুল করলেন না। 

এই সিদ্ধান্তের পর গোয়া সমর্থকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় ক্রিস্টাল জনের বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেন। যদিও এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা নির্দ্বিধায় বলা যেতেই পারে। যদিও এরপর সায়ন বন্দ্যোপাধ্যায় এবং নন্দ কুমার শেখরকেও হলুদ কার্ড দেখান তিনি। চারটে হলুদ কার্ডের জন্য পরের ম্যাচে খেলতে পারবেন না নন্দ।

বাকি ৭ মিনিট গোয়াকে ১০ জন মিলেই খেলতে হয়। যদিও এই সুবিধা শেষপর্যন্ত তুলতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে তারা ০-১ গোলে হেরে যায়। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ব্রাইসন। ১৩ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত একটা শট বাড়িয়েছিলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তন ফুটবলার বোরহা হেরেরা। সেই বলে হেড দিয়ে দলের জয় নিশ্চিত করেছেন ব্রাইসন।

এই ম্যাচের পর ইস্টবেঙ্গল এফসি ১৬ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় সেই ১১ নম্বরেই দাঁড়িয়ে থাকল। আশা ছিল, গোয়াকে হারিয়ে তারা প্রথম দশের মধ্যে ঢুকতে পারবে। কিন্তু, সমর্থকদের সেই আশা পূরণ হল না। পাশাপাশি প্লে-অফের রাস্তাও তাদের সামনে অনেকটাই সংকীর্ণ হয়ে গেল। 


```