Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আনোয়ার আপাতত ইস্টবেঙ্গলেই, FIFA-র পুরনো নিয়মে স্বস্তি লাল-হলুদে

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা FIFA ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আনোয়ারকে নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।

আনোয়ার আপাতত ইস্টবেঙ্গলেই, FIFA-র পুরনো নিয়মে স্বস্তি লাল-হলুদে

আপাতত ইস্টবেঙ্গলের হয়েই খেলবেন আনোয়ার আলি

শেষ আপডেট: 30 November 2024 19:20

দ্য ওয়াল ব্যুরো : ইস্টবেঙ্গল ক্লাবে ইতিমধ্যে সুখের সময় শুরু হয়ে গিয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা ১-০ গোলে জয়লাভ করেছে। আর শনিবার জানা গেল, দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি আপাতত ইস্টবেঙ্গলের জার্সিতেই খেলবেন। আনোয়ারের শাস্তির ব্যাপারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যাবতীয় সিদ্ধান্ত স্থগিত রইল।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা FIFA ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আনোয়ারকে নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আসলে ফুটবলারদের ট্রান্সফার ও স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ের নিয়মে পরিবর্তন আনতে চলেছে ফিফা। সেকারণে শুধুমাত্র আনোয়ারই নন, গোটা ফুটবল দুনিয়ায় ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলায় স্থগিতাদেশ জারি করা হয়েছে। সেকারণে লাল-হলুদের এই ডিফেন্ডারকে নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত AIFF-এর প্লেয়ার স্টেটাস কমিটি গ্রহণ করতে পারবে না।

এই খবর শুনে ইস্টবেঙ্গল সমর্থকরাও খুশির জোয়ারে ভাসতে শুরু করেছেন। বর্তমানে লাল-হলুদ ব্রিগেডের ডিফেন্সে অন্যতম শক্তিশালী স্তম্ভ হলেন আনোয়ার আলি। গত ম্য়াচে নর্থ-ইস্টের বিরুদ্ধে তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচারও করেছিলেন। আপাতত এই মরশুমে আনোয়ার যদি ইস্টবেঙ্গল দল না ছাড়েন, তাহলে আগামীদিনে ডিফেন্স আরও শক্তিশালী হবে।

প্রসঙ্গত, চলতি মরশুমেই মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন আনোয়ার আলি। মোহনবাগানের দাবি ছিল, আনোয়ার নাকি পাঁচ বছরের চুক্তি ভেঙেই লাল-হলুদে যোগ দিয়েছেন। মোহনবাগান দাবি করে যে আনোয়ার নাকি তাদেরই ফুটবলার। একই দাবিতে অনড় ছিল ইস্টবেঙ্গলও। শেষপর্যন্ত ব্যাপারটা AIFF-এর প্লেয়ার স্টেটাস কমিটি পর্যন্ত গড়ায়। সেখানে প্রাথমিকভাবে আনোয়ারকে জরিমানার পাশাপাশি নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু, দিল্লি হাইকোর্ট এই ব্যাপারে স্থগিতাদেশ দেয়। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে FIFA-র এই নয়া নির্দেশে ইস্টবেঙ্গলের হয়ে আপাতত খেলতে কোনও বাধা রইল না এই ভারতীয় ফুটবলারের।


```