Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ড্র হয়ে গেল, ভারতের গ্রুপে কারা রয়েছে

২০২৭ সালে সৌদি আরবে হবে এএফসি এশিয়ান কাপ।

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ড্র হয়ে গেল, ভারতের গ্রুপে কারা রয়েছে

ফাইল ছবি

শেষ আপডেট: 9 December 2024 15:44

দ্য ওয়াল ব্যুরো: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের কোয়ালিফায়ার রাউন্ডের ড্র হয়ে গেল সোমবার। গ্রুপ সি-তে রয়েছে ভারত। তাদের সঙ্গে এই গ্রুপে রয়েছে আরও তিন দল। 

২০২৭ সালে সৌদি আরবে হবে এএফসি এশিয়ান কাপ। এই প্রতিযোগিতার মূল পর্বে খেলার অভিজ্ঞতা এর আগে ভারতের রয়েছে। দু-বার মূল পর্বে খেলেছে ভারত। এবারও সেই একই যোগ্যতা অর্জন করতে চায় মানোলো মার্কুয়েজের দল। 

এবার যে ড্র হয়েছে তাতে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। খুব সহজেই বলা যায় এটি কোনও কঠিন গ্রুপ নয়। এতএব কোনও অঘটন না ঘটলে ভারত যে পরের রাউন্ডে যাওয়ার জন্য মোটামুটি এক ধাপ এগিয়ে থাকবে তা বলাই যায়। 

২০২৪ সাল শেষ হতে আর কয়েকদিন। তবে ভারতীয় ফুটবলের জন্য এই বছর শেষ হয়ে গেছে। চলতি বছর খুবই হতাশাজনক পারফর্ম করেছে মার্কুয়েজের ছেলেরা। কারণ একটিও ম্যাচ জেতেনি ভারত। শুধু হার এবং ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তাই আগামী দিনে ঘুরে দাঁড়াতে মরিয়া মনবীর, জিকশন, আনোয়াররা। 

২০২৫ সালে মার্চের মাঝামাঝি সময় থেকেই প্রস্তুতি পর্ব শুরু করতে চান মানোলো। আইএসএল-এর লীগ পর্বের সব ম্যাচ শেষ হলেই জাতীয় শিবির শুরু হতে পারে। যেহেতু এই প্রতিযোগিতার এখনও বেশ খানিকটা সময় বাকি, তাই দলের কোচ আশাবাদী ছেলেরা এএফসিতে ভাল ফল করবে। 


```