Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্ভাগ্য লিস্টনের, পোস্টে লেগে ফিরল বল! প্রথমার্ধ গোলশূন্য

ম্যাচের প্রথমার্ধে কোলাসোর একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে।

দুর্ভাগ্য লিস্টনের, পোস্টে লেগে ফিরল বল! প্রথমার্ধ গোলশূন্য

দুর্দান্ত ছন্দে লিস্টন কোলাসো

শেষ আপডেট: 8 December 2024 20:21

দ্য ওয়াল ব্যুরো : ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লড়াইয়ে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। নর্থ-ইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে খেলছে সবুজ-মেরুন ব্রিগেড। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যই রইল।

তবে লিস্টন কোলাসো কিন্তু এই ম্যাচের রং বদলে দিতে পারতেন। ১০ মিনিটের মাথায় তাঁর কাছে এসেছিল এক সুবর্ণ সুযোগ। নর্থ-ইস্টের রক্ষণ টপকে তিনি বিপক্ষ তেকাঠির সামনে এগিয়ে এসেছিলেন। বক্সের একেবারে ধার থেকে তিনি নজরকাড়া শটও মারেন। কিন্তু, দূর্ভাগ্য যে বলটা গোলপোস্টে লেগে ফিরে এল। প্রতিহত হয়ে আসা বলে আবারও শট নিতে যান ম্যাকলারেন। কিন্তু, তিনি অফসাইডের কবলে পড়ে যান।

প্রথমার্ধের একেবারে শেষবেলায় সুযোগ এসেছিল দিমি পেত্রাতোসের সামনে। বক্সের ঠিক বাইরে থেকেই জোরাল শট মারেন তিনি। কিন্তু, নর্থ-ইস্টের গোলকিপার গুরমিত অসাধারণ একটি সেভ করলেন। তিনি বলটা কার্যত ঠেলে বের করে দেন।

ঘরের মাঠে আপাতত বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি। শেষ ৬ ম্যাচের মধ্যে তারা চারটেই জিতে নিয়েছে। ওপেন প্লে-তে হাইল্যান্ডার্সরা রীতিমতো চোখ রাঙাতে শুরু করেছে। এই মরশুমে ওপেন প্লে থেকেই তারা ১৮ গোল করেছে। মোহনবাগানও নেহাতই খারাপ ছন্দে নেই। আইএসএল টুর্নামেন্টে নর্থ-ইস্টের বিরুদ্ধে শেষ তিনটে ম্যাচে তারা কমপক্ষে তিনটে করে গোল করেছে। হাইল্যান্ডারদের রাতের ঘুম যে লিস্টন কোলাসো কাড়তে পারেন, সেই দৃশ্য আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি।

এই পরিস্থিতিতে ম্যাচের দ্বিতীয়ার্ধের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। পরের ৪৫ মিনিটে মোহনবাগান কোচ হোসে মলিনার চাণক্য নীতিতে মেরিনার্সদের জয় আসে কি না, সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন। তবে নর্থ-ইস্টও ঘরের মাঠে ছেড়ে দেবে না। এই পরিস্থিতিতে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলা যেতেই পারে।


```