Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবাসরীয় ব্রেকফাস্টে রাখুন লাল লুচি, হবে না গ্যাস-অম্বল, বাড়বে না ওজন

রেসিপি শেয়ার করলেন দেবীমিতা বসু বেরা। 

রবিবাসরীয় ব্রেকফাস্টে রাখুন লাল লুচি, হবে না গ্যাস-অম্বল, বাড়বে না ওজন

নিজস্ব ছবি

শেষ আপডেট: 18 January 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: কথাতেই আছে 'ও গো নুচি, তোমার মান্য ত্রিভুবনে..।' পুজো, উপবাস বা নিরামিষের দিন অনেকেই লুচি পরোটা খান। তবে এই লুচি-পরোটা খেলে অনেকেরই হজমের সমস্যা হয়। গ্যাস-অম্বল তো অবধারিত। সেই ভয়ে অনেকে খেতে পারেন না। আবার যারা ডায়েট করছেন, তাঁরাও নাক সিঁটকান। তবে, এভাবে লুচি বানিয়ে খেলে কোনও অসুবিধে হবে না, বলছেন পুষ্টিবিদরা। রেসিপি শেয়ার করলেন দেবীমিতা বসু বেরা। 

এ হল বীটের লুচি। বীট শরীরের রক্তচাপ কমাতে সাহায্য করে, শরীরের কর্মক্ষমতা বাড়ায়। হার্টের পেশী শক্তিশালী করে ও ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। বীট দিয়ে লুচি বানালে হজমে সমস্যা হবে না, খেতেও হবে দুর্দান্ত।

কীভাবে বানাবেন?

উপকরণ- ময়দা, বীট, নুন, চিনি, পরিমাণ মতো সাদা তেল।

বীট ভাল করে ধুয়ে গ্রেড করে নিতে হবে বা ছোট ছোট টুকরোয় কেটে নিতে হবে। এরপর মিক্সিতে টুকরোগুলো দিয়ে ভাল করে বেটে নিতে হবে। এবার একটি পাত্রে ময়দা নিতে হবে পরিমাণ মতো। তাতে বেটে রাখা বীট, সামান্য নুন, সামান্য চিনি, সাদা তেল দিয়ে মেখে নিতে হবে। এবার যে ডো-টি তৈরি হবে সেটি ঢেকে রাখতে হবে ১০ মিনিট। 

এবার ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নিতে হবে। তারপর লুচির মতো সেগুলি বেলে সাদা তেলে ভেজে নিতে হবে। ডিপ ফ্রাই করতে হবে এক্ষেত্রে। পছন্দ মতো তরকারি দিয়ে এরপর পরিবেশন করুন। ময়দার বদলে আটা দিলেও মন্দ হবে না। আটার লুচির যারা খান তাঁরা আটা দিয়েও এটি বানাতে পারেন। আটায় ফাইবার থাকে অনেক বেশি, যা হজমের জন্য আরও ভাল। 


```