Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরোনো প্রেম বাঁধা পড়ুক নতুন স্বাদের প্লেটে

শমিতা হালদার শহরে এখন প্রেমের সপ্তাহ... আর্চিস গ্যালারির উন্মাদনায় কিছুটা ভাঁটার টান পড়েছে কি? তুলনায় ভিড় উপচে পড়ছে ক্যাফেটেরিয়া আর শহরের ইতিউতি গজিয়ে ওঠা রেস্তোরাঁগুলোয়। কিন্তু একটু পুরোনো যুগল যারা, মানে প্রেমের রঙিন ঢেউ সাঁতরে যারা সংসার

পুরোনো প্রেম বাঁধা পড়ুক নতুন স্বাদের প্লেটে

শেষ আপডেট: 12 February 2022 09:17

শমিতা হালদার

শহরে এখন প্রেমের সপ্তাহ... আর্চিস গ্যালারির উন্মাদনায় কিছুটা ভাঁটার টান পড়েছে কি? তুলনায় ভিড় উপচে পড়ছে ক্যাফেটেরিয়া আর শহরের ইতিউতি গজিয়ে ওঠা রেস্তোরাঁগুলোয়। কিন্তু একটু পুরোনো যুগল যারা, মানে প্রেমের রঙিন ঢেউ সাঁতরে যারা সংসারের বালুচরে এসে ঠেকেছে, তাদের কেমন কাটছে এই ভ্যালেন্টাইন সপ্তাহ? অম্লমধুর বলে একটা শব্দ হয়, জানেন তো! পুরোনো প্রেমও ঠিক তেমনই। ক্যাফেডেটে যাওয়ার নাম শুনলে 'আদিখ্যেতা' বলে যিনি মুখঝামটা দিয়ে ওঠেন যিনি, সেই তিনিই হয়তো প্রাকসন্ধের কনে দেখা আলোয় আপনার টেবিলে সযত্নে এনে রাখেন সারপ্রাইজ জলযোগ... প্রেম তো সেই ম্যাজিক রেসিপি, যত সময় যায় হাতের গুণে আরও মুচমুচে হয়ে ওঠে...আজ আমাদের প্রেমের রেসিপিতে আছে একটা স্টাফিং পরোটা যা চিকেন কিমা দিয়ে তৈরি হয়।পরোটার উৎপত্তি বারোশো শতাব্দীতে, মানোসাল্লসা নামক সংস্কৃত বইতে আমরা এর উল্লেখ পাই। তা বলে আবার পরোটাকে ভারতীয় খাবার ভেবে বসবেন না। পেশোয়ারে কাবুল মেয়েদের রান্নাঘরে এর জন্ম। তারপর গান্ধার পার করে ছড়িয়ে পড়ে গঙ্গা যমুনার দেশে। ইতিহাসের কচকচি থাক, আসুন দেখে নিই রেসিপি কিমা পরোটা উপকরণ- কিমা ২০০ গ্রাম পেঁয়াজ কুচি ১/২ কাপ রসুন কুচি ১ চামচ আদা কুচি ১ চামচ লংকা কুচি স্বাদ মতো নুন, হলুদ, গরম মস্লা, লাল লংকা গুড়ো এবং তেল ধনেপাতা কুচি পরোটা র ডো ময়দা ১ কাপ আটা ২ কাপ জোয়ান ১ চামচ সাদা তেল ২ চামচ নুন বেকিং সোডা ১/৪ চামচপ্রণালী- আটা ভালো করে ময়ান দিয়ে সব মিশিয়ে জল দিয়ে মেখে ঢেকে রাখতে হবে ৩০ মিনিট। কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজকুচি দিয়ে অল্প ভেজে কিমা এবং অন্য সব জিনিস দিয়ে কষান। মিশ্রণটা মিনিট ৭-৮ ভালো করে ভেজে নিলেই কিমা পুর রেডি। জল শুকিয়ে গেলে চিকেনের পুরে গরম মশলা ও ধনেপাতা কুচি মিক্স করুন। এবার সামান্য নেড়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে চিকেনটা। এইবার আটার বেশ একটু বড় লেচি করে তাতে ২ চামচ মতো পুর ভরে বেলুন। লেচিটা বেলতে হবে ময়দা দিয়ে, তাতে আটার গোলা ফাটবে না, তারপর সেঁকে নিয়ে তেল বা ঘি দিয়ে পরোটার মতো ভেজে নিন। পরিবেশন করুন গরম গরম কেচাপ আর স্যালাড সহযোগে। ফিশ ব্যাটার ফ্রাই উপকরণ- বোনলেস মাছের পিস ৬-৭ টি ৬ টেবিল চামচ ময়দা ৬ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ বেকিং পাউডার নুন স্বাদমতো গোলমরিচ গুঁড়ো ১ চামচ ১/২ কাপ সোডা ওয়াটার ১/২ কাপ ঠান্ডা জল লেবুর রসপ্রণালী- মাছে নুন, লেবুর রস দিয়ে মেখে ৩০ মিনিট ম্যারিনেটেড রাখতে হবে। এবার ময়দা, কর্ন ফ্লাওয়ার, বেকিং পাউডার, গোলমরিচ গুঁড়ো, নুন মিক্স করে তাতে সোডা ওয়াটার আর জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। ম্যারিনেটেড মাছের টুকরোগুলো এতে ডুবিয়ে ছাঁকা তেলে ভাজতে হবে। এই মাছের সাথে আলু ভাজা, আর মটরশুঁটি সেদ্ধ করে তা মাখন আর রসুন কুচি দিয়ে ভেজে পরিবেশন করুন প্রিয়জনকে। তারপর দেখুন পুরোনো প্রেম জ্বলে ওঠে কী না সারারাত শুকতারার মতো। লেখিকা গুরগাঁও-এর বাসিন্দা, সাহিত্য নিয়ে পড়াশোনা করেও পেশায় একজন অনলাইন কুকিং ট্রেনার এবং হোম শেফ। যুক্ত আছেন রান্না সংক্রান্ত একাধিক ব্লগের সঙ্গে। পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে আছে তাঁর ছাত্রছাত্রী। রান্না ছাড়াও দুঃস্থ বাচ্চা এবং মহিলাদের নিয়ে কাজ করেন। যুক্ত হয়েছেন সমাজকল্যাণমূলক নানা কাজকর্মের সঙ্গেও। https://thewall.in/blog/opinion-blog-about-easy-and-tasty-two-bengali-breakfast-recipes/

```