Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিউ ইয়ার সেলিব্রেশন করুন বাঙালি কায়দায়, মাত্র ৬৪৯ টাকায় মহাভোজ থালি ঊষা রেস্টুরেন্টে

চারিদিকে এখন উৎসবের মরসুম। একদিকে বছর শেষ অন্যদিকে নিউ ইয়ারের পার্টি। মূলত পশ্চিমের দেশ থেকে আমদানি হয়েছে এই সংস্কৃতির।

 নিউ ইয়ার সেলিব্রেশন করুন বাঙালি কায়দায়, মাত্র ৬৪৯ টাকায় মহাভোজ থালি ঊষা রেস্টুরেন্টে

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 January 2025 18:36

দ্য ওয়াল ব্যুরো: চারিদিকে এখন উৎসবের মরসুম। একদিকে বছর শেষ অন্যদিকে নিউ ইয়ারের পার্টি। মূলত পশ্চিমের দেশ থেকে আমদানি হয়েছে এই সংস্কৃতির। এর মধ্যেই বাঙালি সব খাবার নিয়ে হাজির রেস্তোরাঁ ঊষা। কলকাতার পরিচিত বাঙালি রেস্টুরেন্ট ঊষা নিউ ইয়ার উদযাপন করতে এক বিশেষ 'বর্ষবরণ ফিস্ট' আয়োজন করতে চলেছে, যার দাম রাখা হয়েছে মাত্র ৬৪৯ টাকা। এই ভোজে বাঙালির বিভিন্ন জনপ্রিয় সব খাবার রয়েছে। 

এই ফিস্ট শুরু হবে একটি মিষ্টি ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে এবং এতে থাকবে বিভিন্ন প্রকার ভেজ ও ননভেজ পদ। এছাড়াও উপভোগ করতে পারবেন নানা রকম সুস্বাদু পদ যেমন-ভাত, পোলাও, মোচার ঘন্টো, আর একটি সুস্বাদু ভাজার থালি, যার মধ্যে থাকবে শাক ভাজা, আলু ভাজা, বেগুনি ও গয়না বড়ি। এছাড়াও থাকবে ভাজা মুগের ডাল, আলুর দম, পাঁচ মিশালি তরকারি, ফিশ ফ্রাই, মোচার ঘণ্ট, ছানার দালনা এবং লঙ্কা পোড়া কাতলা।

মাছ ও মাংস প্রেমীদের জন্য থাকবে ভেটকি মাছের পাতুরি, ডাক বাংলো চিকেন, কষা মাংস, চিংড়ি মালাই কারি। এর সঙ্গে থাকবে লুচি, পাপড়ের ঝুরি, চাটনি এবং সালাদ। এই ভোজ শেষ হবে মিষ্টি, পায়েস, নলেন গুড়ের ভাপা সন্দেশ এবং পান।

ঊষা রেস্টুরেন্টের মালিক জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, 'আমরা আনন্দিত আমাদের বর্ষবরণ ভোজের মাধ্যমে সবাইকে আনন্দ দিতে পারবো। নববর্ষকে বিশেষ করে তোলার এক দারুণ সুযোগ এটা।'


```