অষ্টমীর ভোগে (Durga Puja Ashtami Bhog) খিচুড়ি, বেগুনভাজা আর নিরামিষ লাবড়া তো থাকেই, কিন্তু অনেকেই খিচুড়ির বদলে গরম গরম লুচি খেতে পছন্দ করেন। লুচির সঙ্গে চাই মুখরোচক নিরামিষ তরকারি।
.jpg.webp)
গরম লুচির সঙ্গে পরিবেশন করুন মৌরি পটল। ছবি- এআই
শেষ আপডেট: 18 September 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো মানেই খাওয়া-দাওয়ার উৎসব। পুজোর দিনগুলোতে অনেকেই রেস্তরাঁয় খাওয়ার প্ল্যান করে ফেলেন। তবে অষ্টমীর দিন অনেক বাড়িতেই নিরামিষ খাওয়ার রীতি মেনে চলা হয়। সেদিন বাইরের খাবার নয়, সকাল থেকেই ফল-প্রসাদ আর ভোগ খাওয়া হয় (Durga Puja Ashtami Bhog)। দুপুরে বাড়িতে জমে ওঠে রান্নার আয়োজন—কেউ বানান লুচি, কেউ পরোটা।
অষ্টমীর ভোগে (Durga Puja Ashtami Bhog) খিচুড়ি, বেগুনভাজা আর নিরামিষ লাবড়া তো থাকেই, কিন্তু অনেকেই খিচুড়ির বদলে গরম গরম লুচি খেতে পছন্দ করেন। লুচির সঙ্গে চাই মুখরোচক নিরামিষ তরকারি। সারা বছরই লুচির সঙ্গী বলতে আলুরদম বা পনিরের কোনও পদই চলে আসে মনে। কিন্তু পুজোয় চাই একটু আলাদা স্বাদ!
অষ্টমীর নিরামিষ ভোজে তাই বানিয়ে ফেলুন মৌরি-পটল। গরম গরম লুচির সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই রেসিপি।
উপকরণ:
পটল - ১০-১২টি (খোসা ছাড়ানো)
টমেটো - ১টি (কুচি করা)
আদা বাটা - ১ চা চামচ
মৌরি - ১ চা চামচ
জিরে - ১/২ চা চামচ
শুকনো লঙ্কা - ১-২টি
হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ
ধনেগুঁড়ো - ১ চা চামচ
নুন - স্বাদমতো
চিনি - ১/২ চা চামচ
তেল - পরিমাণমতো