
ছবি সৌজন্যে- গুগল
শেষ আপডেট: 9 April 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: উৎসব মানেই বাঙালির কাছে পেটপুজো। যেকোনও উৎসবে তিল ধারণের জায়গা থাকে না শহরের রেস্তরাঁগুলিতে। আর হাতে গোনা কদিন পর নববর্ষ। অন্য সমস্ত কুইসিন ছেড়ে এদিন বাঙালি খাবারে মাতবেন সকলে। বাঙালির পয়লাকে আরও স্মরণীয় করতে প্রস্তুত আহেলি। থাকছে বিশেষ ভুরিভোজের আয়োজন।
পয়লা বৈশাখের জন্য তিন রকম থালির ব্যবস্থা করেছে তারা। প্রথমে খাসা স্বাদের মাছে চপ, মশলাদার হিং দেওয়া ডালের সঙ্গে খাস্তা কচুরি, বেগুন ভাজা। সেই সঙ্গে সুগন্ধী গোবিন্দভোগ চালের ভাত, মুগ মোহন ডাল, সবজি ঘন্ট, টমেটো-বাদাম দিয়ে আলু দম। সিফুড প্রেমীদের জন্য আদা বাটা দিয়ে চিংড়ি ঝাল, সর্ষে ইলিশ এবং ভেটকির পাতুরি। মাংসপ্রেমীরা উপভোগ করতে পারেন ঘন রঙের, ঝাল-মশলায় ভরপুর কষা মাংস।
এছাড়াও সঙ্গী হিসেবে থাকছে রাজনন্দিনী পোলাও, কাঁচা আমের চাটনি এবং মিষ্টির খোঁজে থাকা ভোজনরসিকদের জন্য মলাইভোগ ও লাল দই।
তিনটি ভিন্ন আহেলিতে থাকছে ভিন্ন থালির আয়োজন—
আহেলি, পিয়ারলেস হোটেল, কলকাতা-
মহোৎসব থালি – ১৬৯৫ টাকা সঙ্গে জিএসটি অতিরিক্ত
রাজভোজ থালি – ২৩৯৫ টাকা সঙ্গে জিএসটি অতিরিক্ত
ভূরিভোজ থালি – ২৭৯৫ টাকা সঙ্গে জিএসটি অতিরিক্ত
আহেলি, শরৎ বোস রোড-
আহার থালি – ১২৯৫ টাকা সঙ্গে জিএসটি অতিরিক্ত
মহাভোজ থালি – ১৫৯৫ টাকা সঙ্গে জিএসটি অতিরিক্ত
আহেলি, অ্যাক্সিস মল (শুধুমাত্র বুফে)-
নববর্ষের পেট পুজো – ১৪৯৯ টাকা সঙ্গে জিএসটি অতিরিক্ত
বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে আধুনিক উপস্থাপনা মিশিয়ে আহেলির এই আয়োজন নিঃসন্দেহে নববর্ষের দিন এক ভিন্নমাত্রার রসনা যাত্রা করাবে সকলকে। সময় বেছে নিন, জায়গা বেছে নিন— আহেলি আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত।