Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পয়লা বৈশাখে বাঙালিয়ানা উপহার দেবে দ্য ইয়েলো টার্টল, থাকছে বিরাট আয়োজন

বিশেষ এই থালি ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন পাওয়া যাবে। 

পয়লা বৈশাখে বাঙালিয়ানা উপহার দেবে দ্য ইয়েলো টার্টল, থাকছে বিরাট আয়োজন

নিজস্ব ছবি

শেষ আপডেট: 4 April 2025 20:24

দ্য ওয়াল ব্যুরো: আর কদিন পরই নববর্ষ, উদযাপনে সামিল 'দ্য ইয়েলো টার্টল।' কীভাবে? শহরের এই জনপ্রিয় রেস্তরাঁ নববর্ষের জন্য নিয়ে এল বিশেষ 'বাঙালিয়ানা থালি' যা এক থালায় তুলে ধরবে বাংলার বিভিন্ন স্বাদ। 

এই বিশেষ থালির চার রকম ভাগ থাকছে। বাঙালিয়ানা চিকেন থালি, যার দাম মাত্র ৩৯৯ টাকা, থাকবে দেশি মুরগির ঝোল, এঁচোড় চিংড়ি, আলু পোস্ত, ফিশ ফ্রাই এবং মিষ্টি দই। বাঙালিয়ানা মটন থালি, দাম ৫৯৯ টাকা। পাওয়া যাবে কচি পাঁঠার ঝোল। যারা মাছ ভালবাসেন, তাঁদের জন্য ৬৯৯ টাকায় থাকছে বাঙালিয়ানা পমফ্রেট থালি, যাতে পরিবেশন করা হবে সর্ষে পমফ্রেট।

অন্যদিকে, যারা রাজকীয়ভাবে পয়লা বৈশাখ পালন করতে চান, রাজকীয় ভোজের স্বাদ নিতে চান, তাঁদের জন্য থাকছে বাঙালিয়ানা মহারাজা থালি। এর জন্য দিতে হবে ১২৯৯ টাকা। এই থালিতে পাওয়া যাবে মুরগি, পাঁঠার মাংস এবং বড় চিংড়ির মালাইকারি-সহ নানা ঐতিহ্যবাহী পদ। প্রতিটি থালির সঙ্গেই পাওয়া যাবে আমপান্না শরবত, ভাত, ভাজা মুগ ডাল, ঝুরি আলুভাজা, স্যালাড, চাটনি, পাপড়, মিষ্টি দই এবং রাজভোগ।

দ্য ইয়েলো টার্টলের কর্ণধার অপেক্ষা লাহিড়ি এনিয়ে বলেন, 'পয়লা বৈশাখ আনন্দের দিন, আর বাঙালির আনন্দ উদযাপনের সঙ্গে খাবার ওতপ্রোতভাবে জড়িত। আমরা চেয়েছি এমন একটি থালি তৈরি করতে, যা মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেবে এবং ঘরোয়া স্বাদের কথা মনে করিয়ে দেবে। আমাদের বাঙালিয়ানা থালি বাংলা রান্নার প্রতি শ্রদ্ধার্ঘ্য।'

বিশেষ এই থালি ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন পাওয়া যাবে। 


```