Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

৫ মাসেই মানুষের মন জয় শ্যামনগরের চায়ের ধাবার, ৫০ রকমের চা-কফি অপেক্ষা করছে আপনার জন্যও

বাঙালি চিরকাল আড্ডা দিয়েছে চায়ের দোকানে। তাই ধাবাও জমে ওঠে সন্ধে হলে।

৫ মাসেই মানুষের মন জয় শ্যামনগরের চায়ের ধাবার, ৫০ রকমের চা-কফি অপেক্ষা করছে আপনার জন্যও

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 8 January 2025 18:33

প্রতীতি ঘোষ

আড্ডার সময় চায়ে চুমুক না দিলে ঠিক জমে না। চা প্রিয় বাঙালিকে নানা রকমের চা খাওয়াতে শ্যামনগরে হাজির হল চা  ধাবা। ধাবা মানেই পাঞ্জাবি খাবার বা রুটি-তরকা মানে প্রচলিত খাবার পাওয়া যাবে, সেই কনসেপ্টকে দূরে সরিয়ে শুধুমাত্র চায়ের জন্য ধাবা খুলেছে। গত পাঁচ মাস ধরে চা প্রেমিকদের স্বাগত জানাচ্ছে এই ধাবা। 

বাঙালি চিরকাল আড্ডা দিয়েছে চায়ের দোকানে। তাই ধাবাও জমে ওঠে সন্ধে হলে। নানা চায়ের সম্ভার নিয়ে গ্রাম্য পরিবেশে চায়ের ঠেকে আড্ডা মারার সুযোগ কেউ হাতছাড়া করে না।

৫০ ধরনের ভিন্ন স্বাদের চা-কফি পাওয়া যায় এই ধাবায়। সঙ্গে হরেক রকমের স্ন্যাকস। কোনটা আপনার পছন্দ শুধু জানিয়ে দিতে হবে। সাধ্যের মধ্যে সাধপূরণের গ্যারান্টি চা-ধাবা দিচ্ছে।

এবিষয়ে ধাবার কর্ণধার সম্রাট দে বলেন, 'চা কালটারকে প্রোমোট করতে চাই পশ্চিমবঙ্গে। চায়ের ধাবা। যেখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। আমাদের প্রায় ৫০-৬০ রকমের চা রয়েছে। চা,কফি, আইসক্রিম দিয়ে তৈরি মিল্ক শেক, কোল্ড কফি, হট চকলেটস।  আমরা এই ধরনের কনসেপ্টকে মার্কেটে আনতে চেয়েছি। যেটা মানুষ ইতিমধ্যেই পছন্দ করছেন। সেই কারণেই চায়ের ধাবা এর নাম।'

তিনি আরও বলেন, 'দুধ চা পাওয়া যায়। মালাই চা, ক্যারামেল চা, হেজেলনাট চা। আমাদের চা এলাচ ও আদা দিয়ে তৈরি। খাওয়ার পর মুখে একটা আলাদাই স্বাদ পাওয়া যাবে। মোষের দুধের তৈরি। এছাড়াও আমাদের বিশেষত্ব হল দার্জিলিং চা। মাকাইবাড়ি ও ক্যাসেলটন বাগানের চা। মাত্র ৩০ টাকায় খাওয়াচ্ছি মানুষজনকে। এই ধরনের চা খেলে আলাদা অনুভূতি পাওয়া যায়। এখানে আল গ্রে চা, জবা ফুলের চা, অপরাজিতা ফুলের চাও পাওয়া যা। হরেক রকম কফিও পাওয়া যায়।'

মাত্র পাঁচ মাসে মানুষের মন জয় করে নিয়েছেন এই ধাবা। কলকাতা থেকে বহু  মানুষ চা খেতে শুধু নয়, পিকনিকও করতে আসেন। তা নিয়ে বেজায় খুশি কর্ণধার-সহ এলাকাবাসীও। 

চা প্রেমিক অমৃতা বিশ্বাসের দাবি, তিনি প্রায় রোজই আসেন চায়ের টানে। সব রকম চা চেখে দেখার চেষ্টা করেন। 

সম্রাট দে শুধু মানুষকে চা খাওয়াচ্ছেন এমন নয়, তাঁর এই ধাবার দৌলতে কর্ম সংস্থানও হয়েছে। স্থানীয়দের অনেকেই এই ধাবার কাজ করার সুযোগ পেয়েছেন।


```