Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঙালির রসনাতৃপ্তিতে 'তাজ'-এর ম্যাজিক, পুজো স্পেশাল মেনু নিয়ে হাজির এই সব রেস্তরাঁ

পুজোর পাঁচদিন রান্নার ঝামেলা থেকে মুক্তি পেতে রেস্তরাঁই ভরসা। বাড়ির মতোই খাবার পরিবেশন করবে শামিয়ানা থেকে শুরু করে সোনাগাঁও।

বাঙালির রসনাতৃপ্তিতে 'তাজ'-এর ম্যাজিক, পুজো স্পেশাল মেনু নিয়ে হাজির এই সব রেস্তরাঁ

ছবি সৌজন্যে- তাজ

শেষ আপডেট: 8 October 2024 16:20

দ্য ওয়াল ব্যুরো: আজ পঞ্চমী। পুজোর বাদ্যি বেজে গেছে। এই পাঁচদিনের জন্য অপেক্ষা থাকে প্রায় ৩৬৫ দিনের। তাই এই কয়েকটা ঘণ্টার আনন্দ চেটেপুটে উপভোগ করতে চায় বাঙালি। পুরনো বন্ধু, পাড়ার আড্ডা সঙ্গে সারাবছরের জাঙ্ক ফুড ছেড়ে বাঙালি খাবারে ডুব দেওয়া, এই ভাবেই কেটে যায় এই পাঁচটা দিন। ভোজন রসিক বাঙালির কথা মাথায় রেখে তাই প্রতিবারের মতো এবারও বাঙালি জনপ্রিয় কিছু খাবারের পসরা সাজিয়েছেন তাজের কয়েকটি হোটেল। 

পুজোর পাঁচদিন রান্নার ঝামেলা থেকে মুক্তি পেতে রেস্তরাঁই ভরসা। তবে বাড়ির খাবার যাতে মিস না হয়, সেজন্য বাড়ির মতোই খাবার পরিবেশন করবে শামিয়ানা থেকে শুরু করে সোনাগাঁও। কী কী থাকছে কার কার মেনুতে? আসুন দেখে নেওয়া যাক। 

তাজ বেঙ্গল

তাজ বেঙ্গলে ৯-১২ অক্টোবর পর্যন্ত সোনারগাঁও, চাইনয়সারী, এবং ক্যাল ২৭-এ বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। 

সোনারগাঁও

বাঙালি এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার রান্নার বিশেষ থালি থাকছে এখানে। গন্ধরাজ লেবুর ঘোল, ঝুরি আলুভাজা, ভেডিটেবল চপ, ফিস কাটলেট, চিংড়ি মালাইকারি, রাঁধুনি মুরগি, গোটা মশলার খাসির মাংস, দই কাতলা, পটলের কোরমা-সহ একাধিক বাঙালি পদ। প্রতিটি নিরামিষ থালির জন্য দিতে হবে যথাক্রমে ৩১৫০ টাকা ও আমিষ থালির জন্য দিতে হবে ৩৯৫০ টাকা প্লাস ট্যাক্স। এছাড়াও সি ফুড থালির বন্দোবস্তও রয়েছে।

তাজ সিটি সেন্টার নিউ টাউন

তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতায় শামিয়ানাতে 'দুর্গোৎসব মহাভোজ'-এর আয়োজন করা হয়েছে। এখানে পাওয়া যাবে মুর্শিদাবাদ চিকেন বিরিয়ানি, সর্ষে ভাপা ইলিশ, গোটা মশলার আলু-মাংসের ঝোল, শুক্তোনি, ছানার মহিমা, ঢাকাই নবাবি পোলাও, পাবদা মাছের তেল-ঝাল-সহ একাধিক সুস্বাদু পদ। খরচ ২৭৫০ টাকা প্লাস ট্যাক্স।

উইকিকি

এখানকার পুজো স্পেশাল মেনুতে থাকছে ওয়াসাবি টাইগার প্রন, চিকেন কাতসু, ল্যানটার্ন চিলি, ওক টসড্ স্মোকড চিলি নুডলস, চিকেন ট্রাফল সুই মাই-সহ একাধিক পদ। শেফ স্পেশাল এই সব পদ খেতে দিতে হবে ৩০০০ টাকা প্লাস ট্যাক্স। 

উইকিকি ব্রিউ পাব 

পাবেও পুজো স্পেশাল অফার থাকছে এবার পুজোয়। উইকিকি ব্রিউ পাবে ৩০০০ টাকা দিলে দু'জনে আনলিমিটেড ব্রিউ ও স্টার্টার খেতে পারবে। সঙ্গে অবশ্যই অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। 

প্রত্যেক অফারের কিছু শর্তাবলী রয়েছে। যাওয়ার আগে অবশ্যই নির্দিষ্ট রেস্তরাঁয় যোগযোগ করে যেতে হবে। 


```