Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেক্টর ৫-এ সবুজে ঘেরা ক্যাফে, পুজোয় হতে পারে আপনার 'সেরা' ডেস্টিনেশন

চারিদিকে কংক্রিটের দেওয়াল দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলে ঢুঁ মারাই যায় সবুজে ঘেরা এই ক্যাফেতে।

সেক্টর ৫-এ সবুজে ঘেরা ক্যাফে, পুজোয় হতে পারে আপনার 'সেরা' ডেস্টিনেশন

চারিদিকে কংক্রিটের দেওয়াল দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলে ঢুঁ মারাই যায় সবুজে ঘেরা এই ক্যাফেতে

শেষ আপডেট: 10 September 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: মাথার উপর বৃষ্টি পড়বে কিন্তু গা ভিজবে না। ঠান্ডায় আরাম করে বসে কফি বা পছন্দের নানা পদ খেতে পারবেন। ভাবছেন, এ আবার কী! এ হল সেরা ক্যাফে। সেক্টর ৫, কর্পোরেট নগরীতে মাথা তুলে দাঁড়িয়ে আছে গ্লাস রুফটপ এই ক্যাফে। চারিদিকে কংক্রিটের দেওয়াল দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলে ঢুঁ মারাই যায় সবুজে ঘেরা এই ক্যাফেতে। আর পুজোর আগে আপনার ফেভারিট হ্যাং আউট ডেস্টিনেশনের তালিকায় ঢুকতে তারা নিয়ে এসেছে নতুন নতুন মেনু। যা রোজই পাওয়া যাচ্ছে তাদের এই আউটলেটে। 

স্বাদের খেলা, খাবারে রঙের তারতম্য বা একটু অন্যরকম খাবার চেখে দেখতে চাইলে প্রথমেই আসে সেরার নাম। ব্রেকফাস্টে সেরা স্পেশাল ফার্ম ফ্রেস গুডনেস,  গার্ডেন রোস্টেড সুইট পোট্যাটো, এগ বোল বা হার্ব ইনফিউসড ডিলাইট, মেডিটেরানিয়ান সানরাইজ় ওপেন স্যান্ডউইচ হতেই হবে আপনার মাস্ট হ্যাভ। অথবা অর্ডার করতে পারেন তিজুয়ানা হোম বেকড টাকোস বা ফ্রেশ ফিয়েস্তা, মরোক্কান চিকেন ক্রসো স্লাইডার। আর যদি কোনওদিন খাননি এমন খাবার খেতে চান, তাহলে অবশ্যই টেস্ট করুন স্টিকি কফি পনীর, অরেঞ্জ বেসিল চিকেন কাবাব ইত্যাদি। 

এখানেই শেষ নয়, কাউকে নিরাশ করে না এই ক্যাফে। সি ফুড লাভারদের জন্য যেমন বিভিন্ন পদ রয়েছে তেমনই মাটন, চিকেন লাভারদের জন্যও রয়েছে। তাই দেরি না করে চটজলদি চলে আসুন এই ক্যাফেতে। সুন্দর সময় কাটান নিজের সঙ্গে, বন্ধুর সঙ্গে। 

সেরা ক্যাফের ম্যানেজিং ডিরেক্টর কমলিনী পাল সকলের জন্য বলেন, "শুধু আড্ডা, খাওয়া বা সাধারণ মানুষকে নতুন নতুন খাবার উপহার দেওয়া নয়। এই ক্যাফে সকলের স্বাস্থ্যের দিকেও নজর দেয়। পাশাপাশি পরিবেশ রক্ষা করতে জ়িরো ওয়েস্ট পলিসিও মেনে চলে।"


```