Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুনা খিচুড়ি থেকে পোলাও, এই সরস্বতী পুজোয় স্বাদে পরিবর্তন আনতে পারেন আপনিও

পুজোর অঞ্জলি দেওয়ার পর বাঙালি বাড়িতে সাধারণত নিরামিষ খাওয়ার রীতি রয়েছে, তবে চাইলে এই ভোগেই একটু নতুনত্ব আনা যেতে পারে।

ভুনা খিচুড়ি থেকে পোলাও, এই সরস্বতী পুজোয় স্বাদে পরিবর্তন আনতে পারেন আপনিও

নিজস্ব ছবি

শেষ আপডেট: 31 January 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজো এক দিন পরই। বাগদেবীর আরাধনা মানেই ভোগের আয়োজন এবং সেই ভোগের মধ্যে থাকে নানা সুস্বাদু খাবার। খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি, পাঁপড় এবং অবশ্যই শেষ পাতে মিষ্টি। পুজোর অঞ্জলি দেওয়ার পর বাঙালি বাড়িতে সাধারণত নিরামিষ খাওয়ার রীতি রয়েছে, তবে চাইলে এই ভোগেই একটু নতুনত্ব আনা যেতে পারে।

খিচুড়ি তো হয়ই। এবার বানিয়ে ফেলতে পারেন নিরামিষ পোলাও এবং পনির। সকালটা অনেক ব্যস্ততায় কাটছে, আর ভোগ তৈরি করতে সময় পাচ্ছেন না? চিন্তা করবেন না। আপনার কাছে রয়েছে একদম সহজ এবং দ্রুত সমাধান। নিরামিষ পোলাও। সবজি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে সিটি দিয়ে নিলেই তৈরি। শেষে ঘি ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

খিচুড়ি ছাড়া পুজোর ভোগ কল্পনাও করা যায় না? তবে পোলাওয়ের চাল দিয়ে তৈরি করে ফেলুন ভুনা খিচুড়ি। এতে আপনার সময়ও বাঁচবে এবং খিচুড়িও হয়ে যাবে খুব সহজে।

ভুনা খিচুড়ির সঙ্গে সাধারণত ফুলকপি বা আলুর তরকারি হয়, কিন্তু এখন তো বাজারে নতুন বাঁধাকপি এসেছে। বাঁধাকপি দিয়ে নিরামিষ তরকারি বানিয়ে ফেলুন, নতুন একটা ফ্লেভার যোগ হবে এতে।

এছাড়াও ভাত জাতীয় খাবার খেতে না চাইলে নিরামিষ হিঙের কচুরি বা কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারে। সঙ্গে আলুর দম থাকতে পারে।

এছাড়াও কুলের চাটনি, মিষ্টি তো রয়েই। হলুদ শুভ। তাই হলুদ রঙের কোনও পদ ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। বাসন্তী পোলাও বানিয়ে ফেলতে পারেন সহজেই। সঙ্গে পনীর বা আলুর দম রাখতে পারেন। 


```