Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জিভে জল আনা দুই ডিশ, শীতে সারা আলি খানের ফেভারিট, বানিয়ে ফেলুন আজই

ঠান্ডা পড়ছে মানেই পেট পুজোর দিন। বাঙালি খাবার তো রোজই খাওয়া হয়। এই শীতে একটু অন্যরকম কিছু খেতে চাইলে আপনিও ট্রাই করতে পারেন সারা আলি খানের পছন্দের এই ডিশ।

জিভে জল আনা দুই ডিশ, শীতে সারা আলি খানের ফেভারিট, বানিয়ে ফেলুন আজই

শেষ আপডেট: 27 November 2024 17:25

দ্য ওয়াল ব্যুরো: ছিপছিপে চেহারা দেখে মনে হতেই পারে বলিউডের নায়ক-নায়িকারা খাবার দাবার মোটেও খান না। বা সারাদিন হয়তো সিদ্ধ সবজি দিয়ে স্যালাড বানিয়ে খান। এই ধারণা বার বার ভুল প্রমাণিত হয় এই সব সেলেবের সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলে। ফিট থাকতে ডায়েটে কাটছাঁট করেন নিশ্চয়ই কিন্তু পছন্দের খাবারের সঙ্গে মোটেও আড়ি করেন না। এই তালিকায় প্রথমেই রয়েছেন সারা আলি খান। বহু সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি আসলে একজন মস্ত বড় ফুডি। সেই প্রমাণও মিলল তাঁর এক সাম্প্রতিক পোস্টে। ভক্তদের সঙ্গে পতৌদি কন্যা শেয়ার করে নিলেন শীতকালের ফেভারিট ডিশ। 

ঠান্ডা পড়ছে মানেই পেট পুজোর দিন। বাঙালি খাবার তো রোজই খাওয়া হয়। এই শীতে একটু অন্যরকম কিছু খেতে চাইলে আপনিও ট্রাই করতে পারেন সারা আলি খানের পছন্দের সর্ষে শাক ও উনধিও। সর্ষে শাক বাঙালি স্টাইলে রান্না না করে বানিয়ে ফেলতে অন্যরকমভাবে। 

সর্ষে শাক শীতে দেশের সব প্রান্তেই খুব জনপ্রিয়। কিন্তু ফেভারিট পঞ্জাবিদের। সর্ষো দা শাক, বললেই হল। এই শাক শুধুমাত্রা স্বাদে মন জয় করে তা নয়, উপকারও একাধিক। রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস, ভিটামিন এ, সি, ই ও কে। এতে থাকা উপাদান ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে এই শাক শরীর ভাল রাখতে যেমন সাহায্য করে তেমনই ওজন কমাতেও সাহায্য করে। 

সর্ষে শাক বানিয়ে ফেলতে পারেন এই ভাবে - 

  • উপকরণ- সর্ষে শাক, কর্নফ্লাওয়ার, তেল, পিঁয়াজ ও মাখন। 
  • পদ্ধতি- সর্ষে শাক ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। গরম জলে ভাল করে সিদ্ধ করে নিতে হবে, চাইলে প্রেসার কুকারে দিয়ে ১টা সিটি দিয়ে নেওয়া যায়। এরপর নামিয়ে জল ছেঁকে ঠান্ডা করে নিয়ে হবে। এরপর ব্লেন্ডারে এই শাক দিয়ে, অল্প কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে।

এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে পিঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে শাকের মিশ্রণ দিয়ে দিতে হবে। ভাল করে নেড়ে স্বাদ মতো নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। নামানোর সময় মাখন দিয়ে নামাতে হবে। তেলের বদলে মাখনেও এই রান্না করা যায়। রুটি, পরোটা দিয়ে এই রেসিপি ট্রাই করা যেতে পারে। 

সারা আলি খানের শীতের দ্বিতীয় ফেভারিট উনধিও 

গুজরাতের এই ডিশ বহু মানুষের খাবার টেবিলে শোভা বাড়ায় আজ। শীতে এই খাবারের জুড়ি মেলা ভার। বিভিন্ন রকমের সবজি থাকায় এর পুষ্টিগুণও প্রচুর। 

  • উপকরণ - শীতের মন পসন্দ সবজি, মেথি শাক ও বেসন দিয়ে তৈরি বড়া। 
  • পদ্ধতি- সবজি কেটে একটা পাত্রে রাখতে হবে। বড়া তৈরি করে নিতে হবে আগে। পাত্রে সামান্য তেল দিয়ে তাতে হিং ফোড়ন দিয়ে সবজি  দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রান্না করে নামানোর আগে বড়া দিয়ে সামান্য নুন ও জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। একাধিক সবজি থাকায় এই ডিশ শীতে শরীর ভাল রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

জেনে নিলেন রেসিপি, এই শীতে তাহলে চট করে বানিয়ে ফেলুন বলিউড ফেভারিট এই দুই ডিশ। 


```