Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পয়লায় ফাইভ অ্যান্ড ডাইমে ভুরিভোজ, চেটেপুটে বাঙালি খাবারের স্বাদ নিতে প্রস্তুত হোন এখনই

মাত্র ১১৯৯ টাকাতে অতিথিরা হাত চেটে খেতে পারবেন এই জনপ্রিয় রেস্তরাঁয়।

পয়লায় ফাইভ অ্যান্ড ডাইমে ভুরিভোজ, চেটেপুটে বাঙালি খাবারের স্বাদ নিতে প্রস্তুত হোন এখনই

নিজস্ব ছবি

শেষ আপডেট: 5 April 2025 17:27

দ্য ওয়াল ব্যুরো: বাংলা নববর্ষের আমেজে গা ভাসাল ফাইভ অ্যান্ড ডাইম। হাজির হল অনন্য পয়লা বৈশাখের গ্র্যান্ড বুফে নিয়ে। যেখানে বাঙালি স্বাদের ঐতিহ্যে উদযাপিত হবে পয়লা। মাত্র ১১৯৯ টাকাতে অতিথিরা হাত চেটে খেতে পারবেন এই জনপ্রিয় রেস্তরাঁয়।

বুফে শুরু হবে নানা রকম স্যালাড ও চাট দিয়ে—গ্রিন সালাড, সর্ষে শসা-গাজর, পুচকা, আচারি পেঁয়াজ ও পালক পাতা চাট থাকবে। নিরামিষ স্টার্টারে থাকবে বাঙালির প্রিয় সব আইটেম, যেমন ভেজ চপ, নারকেল-ছোলা সাটে, কুমড়ো ফুলের বড়া এবং এঁচোরের দই বড়া। অন্যদিকে অমিষ খাবারে থাকবে ডিমের ডেভিল, ফিশ কাটলেট, কাঁচালঙ্কা চিকেন পাতুরি ও লাইভ তাওয়ায় ভাজা মাছ।

মূল পদে থাকবে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সম্ভার। চেটেপুটে খেতে পারবেন লুচি, বাসন্তী পোলাও, সাদা ভাত, ছোলার ডাল, মনোহরা ডাল, বেগুন ভাজা ও ঝুরি আলুভাজা। সঙ্গে পাবেন এঁচোরের ডালনা, লাউ ঘন্ট, দেশি মুরগির ঝোল, মটন ডাকবাংলো এবং শিলে বাটা চিংড়ি। 

খাবার শেষ হবে কাঁচা আমের চাটনি, পাপড় ও নানা ধরনের বাঙালি মিষ্টি দিয়ে।

ফাইভ অ্যান্ড ডাইমের কর্ণধার অপেক্ষা লাহিড়ি এনিয়ে জানান, 'পয়লা বৈশাখ শুধু কোনও উৎসব নয়, বাঙালির আবেগও। নতুন বছর, নতুন আশার শুরু হয় এই দিনে, আর খাবার সেই আনন্দের বড় অংশ। আমরা চেয়েছি এমন একটি অভিজ্ঞতা দিতে, যা শুধু খাওয়া নয়—একটি ঐতিহ্যের সম্মান। এই বুফে যেন প্রতি বছর মানুষের মন ছুঁয়ে যায়। সেটাই আমাদের ইচ্ছে।'

এই বুফে শুধুমাত্র ১৫ এপ্রিল পর্যন্ত উপলব্ধ।


```