Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

পয়লা বৈশাখে চাই রাজকীয় বাঙালি লাঞ্চ? থালি আর অফারের সম্ভার সাজিয়েছে কলকাতার তাজ হোটেলগুলি

উৎসবের এই আবহে কলকাতার আইএইচসিএল (IHCL) হোটেলগুলি শহরবাসীর জন্য নিয়ে এসেছে একগুচ্ছ বিশেষ অফার ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের দুর্দান্ত আয়োজন।

পয়লা বৈশাখে চাই রাজকীয় বাঙালি লাঞ্চ? থালি আর অফারের সম্ভার সাজিয়েছে কলকাতার তাজ হোটেলগুলি

পয়লা বৈশাখে বাঙালি মেনু।

শেষ আপডেট: 8 April 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর মানেই নতুন আশা, নতুন আনন্দ আর প্রিয়জনদের সঙ্গে মিলনোৎসব। বাংলার নববর্ষ 'পয়লা বৈশাখ' সেই চিরন্তন ঐতিহ্যকে আবারও জীবন্ত করে তোলে। উৎসবের এই আবহে কলকাতার আইএইচসিএল (IHCL) হোটেলগুলি শহরবাসীর জন্য নিয়ে এসেছে একগুচ্ছ বিশেষ অফার ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের দুর্দান্ত আয়োজন।

তাজ বেঙ্গল, কলকাতা

সোনারগাঁও
পয়লা বৈশাখ স্পেশাল থালি | ১৪ ও ১৫ এপ্রিল ২০২৫ | দুপুর ১২:৩০ - ৩:৩০

ঐতিহ্যের ছোঁয়া ও বৈশাখী আনন্দে পূর্ণ এক রাজকীয় থালির আয়োজন করেছে তাজ বেঙ্গলের ‘সোনারগাঁও’। জনপ্রিয় বাঙালি পদ যেমন তোপসে ফ্রাই, কাঁচা লঙ্কা বাটা মুরগি, কষা মাংস, কৈ মাছের তেলঝাল, নারকেল পোস্ত বড়া, ছানার চপ, এঁচোড়ের কালিয়া, লাল শাকের চচ্চড়ি, কাঁচকলার কোফতা, রাধাবল্লভি, ভাপা চিংড়ি, ভেটকি পাতুরি, সীতাভোগ, আম-দই সহ আরও নানা পদ থাকছে মেনুতে।

  • নিরামিষ থালি – ₹৩২০০ + কর

  • আমিষ থালি – ₹৩৭০০ + কর

  • সি-ফুড থালি – ₹৪০০০ + কর

বিস্তারিত: +৯১ ৯৮৩১৩০৫০৫৭

ক্যাল ২৭ (CAL 27)
পয়লা বৈশাখ ব্রাঞ্চ | ১৫ এপ্রিল ২০২৫ | দুপুর ১টা – ৪টা

বৈশাখী ব্রাঞ্চে থাকছে আমপোড়া শরবত, গন্ধরাজ ঘোল, মুর্গ মলাই টিক্কা, চিংড়ির চপ, মোচার কাটলেট, ডাকবাংলো চিকেন, কচি পাঁঠার ঝোল, ধোকার ডালনা, পটলের ডলমা, শুক্তো, ফিশ অ্যান্ড চিপস, রসগোল্লা, পantuয়া, বেকড মিহিদানা, আম মুস কেক, পনির চিজ কেক ইত্যাদি।

  • ₹৩০০০ + কর (সফট বেভারেজ সহ)

  • ₹৪০০০ + কর (সিলেক্ট বেভারেজ সহ)

  • ₹২০০০ + কর (৬-১২ বছর শিশুদের জন্য) 

বিস্তারিত: +৯১ ৯১২৬৪২২২০০

তাজ সিটি সেন্টার নিউটাউন, কলকাতা

শামিয়ানা
পয়লা বৈশাখ ব্রাঞ্চ | ১৫ এপ্রিল ২০২৫ | দুপুর ১২:৩০ – ৩:৩০

এই ব্রাঞ্চে থাকছে ইন্টারঅ্যাকটিভ বুফে, ভারতীয়, আন্তর্জাতিক ও বাঙালি রেসিপির এক চমৎকার সমন্বয়। যেমন ডাব চিংড়ি মালাই, রুই মাছের পাটিসাপ্টা, ঢাকাই ইলিশ, গন্ধরাজ লেবু লঙ্কা মুরগি, পোস্ত মাংস এবং আরও অনেক কিছু। সঙ্গে থাকছে লাইভ মিউজিক।

  • ₹২২০০ + কর (সফট বেভারেজ সহ)

  • ₹২৮০০ + কর (সিলেক্ট বেভারেজ সহ)

বিস্তারিত: +৯১ ৬২৯২২৮৮৫৬৩

তাজ তাল কুটির, কলকাতা

দ্য ভেরান্ডা
মহাভোজ | ১৫ এপ্রিল ২০২৫ | সারা দিন উপলব্ধ

এই হোটেলের কর্ণধার রাঁধুনিদের তৈরি স্পেশাল রেসিপিতে থাকছে ঐতিহ্যবাহী বাঙালি পরিবারের রান্না— গোলবাড়ি কষা মাংস, পার্সে মাছের ঝাল, চিংড়ি মালাইকারি, মোচার ঘন্ট ইত্যাদি।

  • নিরামিষ থালি – ₹১৭৫০ + কর

  • আমিষ থালি – ₹২১৫০ + কর

বিস্তারিত: +৯১ ৩৩ ২২০২ ০৯৬০

ভিভান্তা, কলকাতা (ইএম বাইপাস)

মাইন্ট (MYNT)
পয়লা বৈশাখ ব্রাঞ্চ | ১৫ এপ্রিল ২০২৫ | দুপুর ১২:৩০ থেকে

এই ব্রাঞ্চে থাকছে শুক্তো, আলু পোস্ত, চিংড়ি মালাইকারি, কষা মাংস, বাসন্তী পোলাও, সঙ্গে লাইভ কাউন্টার।

  • ₹১৯৯৯ + কর

বিস্তারিত: +৯১ ৬২৯২২৭৪০০৩

রাজকুটির, কলকাতা – আইএইচসিএল সিলেকশনস

ইস্ট ইন্ডিয়া রুম
লাঞ্চ ও ডিনার | ১৪ ও ১৫ এপ্রিল | দুপুর ১২:৩০-৪টা ও রাত ৭টা-১১টা

আলাকার্টে থাকছে— আম গন্ধরাজ চিকেন কাটলেট, মাংসের চপ, ডাব চিংড়ি, ঢাকাই ইলিশ, কষা মাংস ইত্যাদি।

বিস্তারিত: +৯১ ৬২৯২২৭৪০০৩

রাসমঞ্চ ২
বুফে | ১৪ এপ্রিল (লাঞ্চ ও ডিনার) ও ১৫ এপ্রিল (লাঞ্চ)

লাইভ কাউন্টার ও মৎস্য হাট, বাঙালি রান্না যেমন আমপোড়া শরবত, গন্ধরাজ ঘোল, মোচার চপ, বকফুল ভাজা, কচি পাঁঠার ঝোল, ফুলকপির ডালনা। মিষ্টি দই, সরভাজা, শক্তিগড়ের ল্যাংচা, নলেন গুঁড় আইসক্রিম। লাইভ সংগীতে থাকছে রেট্রো বাংলা, বাউল, রবীন্দ্রসঙ্গীত।

  • ₹২১৯৯ + কর (প্রতি ব্যক্তি)

  • ₹১০৯৯ + কর (৫-১১ বছর শিশু)

বিস্তারিত: +৯১ ৬২৯২২৭৪০০৩

দ্য সুইগ (The Swig)
১৪ ও ১৫ এপ্রিল | দুপুর ১২টা – রাত ১১:৩০

এখানে ইংরেজ ধাঁচের পরিবেশে পয়লা বৈশাখ উপলক্ষে থাকবে সিলেক্ট বেভারেজে বায় ওয়ান গেট ওয়ান অফার।
বিস্তারিত: +৯১ ৬২৯২২৭৪০০৩

শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাজ ও আইএইচসিএল হোটেলগুলিতে এবার পয়লা বৈশাখের উৎসবের আমেজে ডুবে যেতে পারেন ভোজন, সংগীত ও ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণে। নতুন বছরকে বরণ করুন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে, খাঁটি বাঙালিয়ানায়।


```