Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পুজোয় আড্ডার সঙ্গে পেটপুজো মাস্ট, রইল পকেট ফ্রেন্ডলি ক্যাফের সন্ধান

বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্প, ছবি তোলার জায়গা অবশ্যই ক্যাফে। খাবার সঙ্গে আড্ডার ভাবনা থেকেই তো ক্যাফের রমরমা।

পুজোয় আড্ডার সঙ্গে পেটপুজো মাস্ট, রইল পকেট ফ্রেন্ডলি ক্যাফের সন্ধান

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 8 October 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো: পরিবারের সঙ্গে পুজোর পাঁচটা দিনে রেস্তরাঁয় খাওয়া দাওয়া অনেকেই করে থাকেন। কিন্তু বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্প, ছবি তোলার জায়গা অবশ্যই ক্যাফে। খাবার সঙ্গে আড্ডার ভাবনা থেকেই তো ক্যাফের রমরমা। তবে, পুজোয় এত খরচ, নামী দামী ক্যাফেতে গেলে পকেটে টান পড়তেই পারে। চিন্তা নেই, শহরের পকেট ফ্রেন্ডলি ক্যাফের সন্ধান দেবে 'দ্য ওয়াল।'

দক্ষিণ কলকাতায় ক্যাফের চল উত্তরের থেকে খানিকটা বেশি। এখানে গড়িয়াহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, ভবানীপুর-সহ বেশ কিছু জায়গায় অলিগলিতেও ক্যাফে রয়েছে। সন্ধে হলেই চায়ের কাপ হাতে আড্ডা জমে রোজ। এই সব এলাকায় ঠাকুর দেখতে এলে ঘুরে নেওয়া যেতে পেরে এই সব ক্যাফে। 

চায়ওয়ালা 

চায়ওয়ালা, মানে চা বিক্রেতা। শুধু চা বিক্রি করে তা নয়। স্ন্যাক্স, ডেসার্ট, চা-টা এবং অন্যান্য ভাজাভুজিও বিক্রি করে এই ক্যাফে। হিন্দুস্তান পার্ক চত্বরে থাকলে এই ক্যাফে হতে পারে আপনার পকেটফ্রেন্ডলি সমাধান। ভাড়ে চা সঙ্গে পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার, কোল্ড কফি-সহ একাধিক সুস্বাদু খাবার পরিবেশন করে এরা। ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত বসার জায়গা রয়েছে। বাইরেও বসার ব্যবস্থা রয়েছে। দু'জনের খরচ হতে পারে ৫০০-৭০০ টাকা। প্রথমবার এই ক্যাফেতে গেলে বিশেষ ছাড়ও মিলতে পারে। 


পঞ্চমের আড্ডায়

ফুড ভ্লগারদের খুবই পছন্দের জায়গা। গড়িয়াহাট এলাকায় এই ক্যাফে পকেট ফ্রেন্ডলি। আড্ডার ঠেক ঠিক যেমন হয়, এই ক্যাফের উপরের জায়গাও তেমন। কন্টিনেন্টাল খাবার দাবার তো পাওয়া যায়ই, সঙ্গে কিছু চাইনিজ খাবারও মেনুতে রয়েছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার অন্যতম ভাল জায়গা এই ক্যাফে। ৭০০ টাকা খরচ হতে পারে দু'জনের জন্য। 

কান্ট্রি হাউজ 

ভবানীপুর কলেজের কাছেই রয়েছে এই ক্যাফে। ভিতরে খুব সুন্দর করে সাজানো দেওয়াল তাতে ম্যাক্রেমের কাজ। খাওয়া সঙ্গে ছবি তোলার আদর্শ জায়গা। এখানে কন্টিনেন্টাল একাধিক পদ পাওয়া যায়। ইংলিশ ব্রেকফাস্ট অন্যতম বিখ্যাত। দু'জনের খরচ হতে পারে ৬০০-৮০০ টাকা। 

ব্লু মাগ 

না, মগের মতো দেখতে ক্যাফে একেবারেই নয়। যোধপুর পার্কের এই ক্যাফে খুবই সাধারণ আর পাঁচটা ক্যাফের মতো। এর অন্দরসজ্জাও নজরকারা। খাবারের দাম সাধ্যের মধ্যে। ভিতরে বসার জায়গা তো রয়েছেই, বাইরেও রয়েছে। এখানকার বিভিন্ন পানীয় খেতে খুবই সুস্বাদু। কন্টিনেন্টাল খাবার তো পাওয়া যায়ই, এখানেও চাইনিজ পাওয়া যায়। খরচ হতে পারে দু'জনের ৮০০-১০০০ টাকা।

ক্যাফে পর্কোটিনি 

বাইপাসের কাছে এই ক্যাফে পর্ক লাভারদের জন্য সেরা ঠিকানা। এখানে নর্থইস্টের বিশেষ কিছু পদ পাওয়া যায়। পর্কের একাধিক ডিশ রয়েছে। এখানকার কোথে মোমো, গন্ধরাজ চারকোল সরবত-সহ পর্কের প্রায় সব পদই টেস্ট করা যেতে পারে। দু'জনের খরচ হতে পারে ৮০০ টাকা।


```